চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রাম গ্যাস সিলিন্ডারের ভেতরে করে ইয়াবা পাচারের সময় গ্রেপ্তার ২

প্রকাশ: ২০১৮-১১-২৮ ১৫:৫২:২৫ || আপডেট: ২০১৮-১১-২৮ ১৫:৫২:২৫

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম গ্যাস সিলিন্ডারের ভেতরে করে ইয়াবা পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ভোরে বাকলিয়া এলাকা থেকে সিলিন্ডার বোঝাই পিকআপ ভ্যানটি আটক করা হয় বলে র‌্যাব-৭ এর চান্দাগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান।

গ্রেপ্তাররা হলেন- মো. আনিস (৪০) ও কামাল হাওলাদার (৪১)। মেজর রবিউল  জানান, গোপনে খবর পেয়ে কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে পিকআপ ভ্যানটি আটক করা হয়।

“পিকআপ ভ্যানটিতে ২৮টি খালি সিলিন্ডার ছিল। এর মধ্যে দুইটি সিলিন্ডারের নিচে বিশেষ কৌঁশলে ইয়াবা রাখা হয়েছিল।” গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *