চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মোস্তাফিজুর রহমান

প্রকাশ: ২০১৮-১১-২৮ ২২:০৭:০৩ || আপডেট: ২০১৮-১১-২৮ ২২:০৭:০৩

আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনে বিএনপির দলীয় মনোনয়নের জন্য  চিঠি পাওয়ার পর, আজ বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যলয়ে জেলা শ্রশাসক ইলিয়াস হোসেনের হাতে  মনোনয়ন ফরম জমা দিয়েছেন তরুণ বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

এসময় তার সাথে আনোয়ারা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি, সিনিয়র সহসভাপতি সেলিম উল্লাহ খান, জেলা বিএনপি’র প্রবাসী কল্যান সম্পাদক মেজবাহ উদ্দিন জাহেদ, আনোয়ারা উপজেলা বিএনপির সহসভাপতি সুলতান মাহমুদ খোকন মেম্বার,  যু্গ্ম সম্পাদক শাহজাহান,  আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নঈম উদ্দীন, সাবেক সেক্রেটারী হাসান আলী, কর্ণফুলী উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মো. মারজান, জেলা যুবদল নেতা সাখাওয়াত হোসেন সাহেদ, মোরশেদুর রহমান খান, আবদুর রহমান, আমীর উদ্দিন পেয়ারু, জেলা ছাত্রদল নেতা হান্নান রহিম, সালাহ উদ্দিন, আশরাফ আলী,  নাজিম খান, থানা বিএনপির নেতা বদিউল আলম বদি, সাইফুদ্দীন সিদ্দিকী,  সৈয়দুল হক, জেলা ছাত্রদল নেতা ফৌজুল আজাদ, তোহিদুল আলম, আহমদ নুর প্রমুখ।

 

মনোনয়ন জমা দিয়ে প্রক্রিয়া জানাতে গিয়ে তরুণ এ বিএনপি নেতা বলেন, নির্বাচনে যাওয়ার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আরো বেগবান হবে। নেতাকর্মীরা এখন উজ্জীবিত হয়ে দেশের মানুষের ভোটাধিকার,  গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনে যাকে মনোনয়ন দেওয়া হোক না কেন ধানের শীষের বিজয় সুনিশ্চিত করব ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *