প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২৮ ১৪:৩৫:১৭ || আপডেট: ২০১৮-১১-২৮ ১৪:৩৫:১৭
প্রদীপ শীল, রাউজানঃ
আওয়ামীলীগ মনোনীত মহা জোট প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৭ নভেম্বর বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং অফিসার শামীম হোসেন রেজার অফিসে এ মনোনয়ন পত্র দাখিল করা হয়।মনোনয়ন দাখিলের সময় এবিএম ফজলে করিম চৌধুরীর সঙ্গে ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াহাব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও প্রার্থীর পুত্র ফারাজ করিম চৌধুরী। এর আগে সকাল ১০টায় ফজলে করিম চৌধুরী গহিরাস্থ বাড়িতে গিয়ে বাবা-মার কবর জিয়ারত করেন। মনোনয়ন জমাদানকে কেন্দ্র করে সকাল থেকে হাজার হাজার দলীয় নেতাকর্মী রাজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অবস্থান নেন। তবে নির্বাচনের আচরণ বিধি মেনে সবাই কোন প্রকার শ্লোগান ছাড়াই পায়ে হেঁটে উপজেলা গেইটে অবস্থান করেন। এরপর ফজলে করিম দলের পাঁচ সিনিয়র নেতাকে নিয়ে সহকারী রিটানিং কর্মকর্তা এর কার্যালয়ে প্রবেশ করেন।