চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

সম্মিলিত হয়ে মনোনয়ন জমা দিলেন নগরের পাঁচ প্রার্থী 

প্রকাশ: ২০১৮-১১-২৮ ১৬:০১:১০ || আপডেট: ২০১৮-১১-২৮ ১৬:০১:১০

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগকে নিয়ে মেট্রো আসনের পাঁচ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ দুপুর সাড়ে ১২টার সময় বিভাগীয় কমিশনার কার্যালয়ে  চট্টগ্রাম -৮ আসন প্রার্থী মঈনুদ্দিন খান বাদল, কোতোয়ালি আসনের প্রার্থী ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম-১০ আসন প্রার্থী ডা আফছারুল আমিন, চট্টগ্রাম -১১ আসনের প্রার্থী এমএ লতিফ এমপি ও চট্টগ্রাম-৪ আসনের দিদারুল আলম নিজেদের মনোনয়ন পত্র জমা দেন।

এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ  ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ নগর আওয়ামী লীগ,যুবলীগ, শ্রমিক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *