আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২৯ ০৩:২৩:০৫ || আপডেট: ২০১৮-১১-২৯ ০৩:২৩:০৫
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন।
পটিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী ও রিটার্নিং অফিসার হাবিবুল হাসানের কাছে মনোনয়ন দাখিল করেন পটিয়া থেকে দু’দুবার নির্বাচিত সাংসদ ও আ’লীগের মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব সামশুল হক চৌধুরী, সাবেক সাংসদ বিএনপির মনোনীত প্রার্থী গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল, বিএনপির জেলা সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক, ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা এম.এ মতিন, জাতীয় পার্টির প্রার্থী নুরুচ্ছফা সরকার, ইসালিমক ফ্রন্ট প্রার্থী মো. মঈন উদ্দিন চৌধুরী, বাম জোটের পক্ষে বাসদ সমন্বয়ক সাইফুদ্দীন মো. ইউনুচ।
আওয়ামী লীগের এমপি সামশুল হক চৌধুরী : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবের আমেজে পটিয়ায় মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বিগত দুবারের নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। এসময় তার সাথে ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা আ’লীগ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ডা. তিমির বরণ চৌধুরী, বিজন চক্রবর্ত্তী, নাছির আহমদ চেয়ারম্যান, জেলা শ্রমিকলীগ সভাপতি নুুরুল হাকিম, জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, আবদুল খালেক, আইয়ুব বাবুল, আলমগীর আলম, চেয়ারম্যান এম এ হাসেম, এহসানুল হক, ইনজামুল হক জসিম, মাহবুবুর রহমান, সরোজ সেন নান্টু, আলমগীর খালেদ, শহীদুল আলী মঞ্জু, আবু ছালেহ চৌধুরী, এম এজাজ চৌধুরী,
গোলাম সরোয়ার চৌধুরী মুরাদ, আমিনুল ইসলাম টিপু, মোজাম্মেল হোসেন রাজধন, মিজানুর রহমান, বদিউল আলম তুষার, আবু তৈয়ব, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারন সম্পাদক এম এ রহিম, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, সাধারন সম্পাদক রফিকুল আলম, মাইনুল হক রাশেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক রবিউল হোসেন রুবেল, ছাত্রলীগ নেতা তারেকুর রহমান তারেক, আবু তৈয়ব সোহেল, কোরবান আলী, ইকবালুর রহমান ওপেল, নাজমুল সাকের, নয়ন শর্মা, আবু সাঈদ তানবীর প্রমুখ। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, বিগত দুই মেয়াদে পটিয়ায় ২ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। যার ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি তাকে পটিয়া আসনে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি আমাকে মনোনয়ন দিয়ে পটিয়ার অসম্পূর্ণ উন্নয়ন কাজ সমাপ্ত করার যে সুযোগ দিয়েছেন তা কাজে লাগাতে ৩০ ডিসেম্বর নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিএনপি এনামুল হক এনাম : বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী এনামুল হক এনাম জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের কাছে তার মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় আলহাজ্ব এনামুল হক এনামের সাথে উপস্থিত ছিলেন জেলা সহ অর্থ সম্পাদক মোরশেদুল শফি হিরো, শ্রম বিষয়ক সম্পাদক মঈনুল আলম ছোটন, উপজেলা সাধারণ সম্পাদক চেয়ারম্যান শফিকুল ইসলাম, কমিশনার মো. ইব্রাহিম, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, সাবেক চেয়ারম্যান আজমল হোসেন জামাল।
মনোনয়ন দাখিল শেষে নেতাকর্মীদেও উদ্দেশ্যে আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, বিএনপির হাই কমান্ড আমাকে মনোনয়ন দিয়ে যে মূল্যায়ন করেছেন তা সফলতায় ভরিয়ে দিতে হলে ৩০ ডিসেম্বর ধানের শীষকে বিজয়ী করতে হবে।
বিএনপি গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল : পটিয়ায় উপজেলা নির্বাচন অফিসে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন সাবেক এমপি গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েলের পক্ষে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, চেয়ারম্যান রেজাউল করিম নেছার, তৌহিদুল আলম, আবু তাহের প্রমুখ নেতৃবৃন্দ। এরপূর্বে দুপুরে গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল দলীয় নেতৃবৃন্দ জেলা রিটার্নিং অফিসার ও চট্টগ্রামে জেলা প্রশাসকের কাছে আরো একটি মনোনয়ন পত্র দাখিল করেন বলে জানান।
ইসলামী ফ্রন্ট এম.এ মতিন : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ইসলামী ফ্রন্টের মহাসচিব দেশবন্ধু জননেতা আল্লামা এম.এ.মতিন সাহেবের মনোনয়ন ফরম জমা দেওয়াতে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা শাখার সভাপতি আল্লামা সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, পটিয়া পৌরসভা শাখার সভাপতি-শাহসুফী সৈয়দ শামুনুর রশীদ আমিরী, শাহজাদা ফোরকানুল হক আমিরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন। মনোনয়ন ফরম জমা দেওয়ার পরে আসন্ন নির্বাচনকে সামনে রেখে পার্টির দলীয় কার্যালেয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পটিয়া উপজেলা শাখার সভাপতি সৈয়দ এয়ার, মুহাম্মদ ফেয়ারু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেশবন্ধু জননেতা আল্লামা এম.এ.মতিন সাহেব এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শামুনুর রশীদ আমীরি, শাহজাদা ফোরকানুল হক আমিরী, মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ আলী হোসাইন। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রী সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ নিজামুল করিম সুজন, মুহাম্মদ আকতার হোসেন, কাজী আবু বক্কর, মুহাম্মদ আবুল কালাম লিটন, হাজী ছাবের আহমদ, জসিম উদ্দীন সিদ্দিকী, মুহাম্মদ জুনাইদ, মো: এনামুল হক, গোলাম সরোয়ার, মুহাম্মদ শওকত, আরফাতুল ইসলাম, মুহাম্মদ আসহাব উদ্দিন মুরাদ, প্রমুখ।
বাম জোটের স.ম ইউনুচ : পটিয়ায় বাম দলীয় জোটের প্রার্থী হিসেবে বাসদের সমন্বয়ক স.ম ইউনুচ বুধবার তিনি পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাবিবুল হাসানের কার্যালয়ে দুই সহযোগির কাঁদে চড়ে তিনি তার মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন বাসদ নেতা সেলিম উদ্দিন, আবদুল মান্নান, ইসহাক চৌধুরী, আলী আজগর, আল কাদেরী জয়।
এরপরেই তিনি বলেন, আজ দেশের মানুষ ভাল নেই। সবর্ত্র নৈরাজ্য চলছে। ক্ষমতাসীনরা ক্ষমতা কুক্ষ্যিগত করার অপচেষ্টায় লিপ্ত আর একদল ক্ষমতা দখলে নিয়ে ভোগবাদী রাজনীতি কায়েমের স্বপ্নে বিভোর। এমতাবস্থায় সুস্থ ধারার রাজনীতি তথা গরিব দু:খী মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলতে আমি বাম দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন ফরম দাখিল করেছি।
স্বতন্ত্র প্রার্থী আবু তালেব : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনসানিয়া বিপ্লব নেতা আবু তালেব হেলালী বলেছেন, জনগণ এবার নির্ভয়ে ভোট দিতে চান। উপজেলা ও পটিয়া পৌর সদরের প্রতিটি ভোট কেন্দ্রে ভোট দিতে পারলে বিপ্লব ঘটবে। ২৮ নবেম্বর (বুধবার) দুপুরে পটিয়া উপজেলা রিটানিং অফিসারের কার্যালয়ে তাঁর মনোনয়ন ফরম জমাদান শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, আল্লামা ইলিয়াছ শাহ, মাওলানা শরীফ সওরোয়ার, মওলানা মোরশেদুল আলম খোরশেদ, ক্যাপটিন মহসিন, মওলানা রেজাউল মোস্তফা কায়সার, আবুল কালাম, এনামুল হক বেলাল। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনীতিক দলের অংশগ্রহণও চেয়েছেন।