চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-১ : মিরসরাই আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী মোশারফ

প্রকাশ: ২০১৮-১১-২৯ ১৫:২০:৫৫ || আপডেট: ২০১৮-১১-২৯ ১৫:২০:৫৫

এম মাঈন উদ্দিন, মিরসরাই :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তরুণ সমাজ সেবক, ব্যবসায়ী মোঃ মোশারফ হোছাইন। বুধবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম জেলা রিটানিং কর্মকর্তার কাছে এলাকাবাসীকে সাথে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মোশারফ হোছাইন বলেন, আমি ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় সমাজকর্মের সাথে জড়িত রয়েছি। আরো বৃহৎ আকারে জনগনের সেবা করতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। প্রতিক বরাদ্ধের পর গনসংযোগ শুরু করবো।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে অবহেলিত মানুষদের শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কাজ করবো। সন্ত্রাস-সহিংসতার অবসান ঘটিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্য পরিবেশ সৃষ্টি, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও অবাধে ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করা ও শিক্ষার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনসহ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহণের একগুচ্ছ পরিকল্পনা রয়েছে আমার। আমার বিশ্বাস মিরসরাইবাসী দল-মত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে জয়ী করবে ইনশাআল্লাহ।

মোশারফ ছোছাইন উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জোড়পুকুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আবুল কালাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *