চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

টেকনাফে নিখোঁজ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৮-১১-২৯ ১২:৪০:৫০ || আপডেট: ২০১৮-১১-২৯ ১২:৪০:৫০

কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকার নোয়াখালীপাড়া বিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহটি সাবরাং ইউনিয়নের আলীর ডেইলের মৃত ছিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ হানিফের (২৮) বলে শনাক্ত করে স্থানীয়রা।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে টেকনাফের বাহারছড়ার নোয়াখালীপাড়া বিচে একটি পরিত্যক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও স্বজনদের দাবি, গত ৮ দিন ধরে হানিফ নিখোঁজ ছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *