চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে আগুনে পুড়েছে ৩ বসত ঘর

প্রকাশ: ২০১৮-১১-২৯ ১৭:৫১:০৯ || আপডেট: ২০১৮-১১-২৯ ১৭:৫১:০৯

বোয়ালখালী প্রতিনিধিঃ

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডীতে আগুনে পুড়ে গেছে ৩ বসতঘর। ২৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট র্সাকিট থেকে এ আগুনের সুত্রপাত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মহল্লা জমিদার বাড়ীর আমির হামজার তিন ছেলে আলী আহমদ ড্রাইভার, মো. আলী ড্রাইভার ও মো. বদিউল আলমের তিন বসত পুড়ে যায়। অগ্নিকান্ডে আনুমানিক ৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বোয়ালখালী ফায়ার র্সাভিসের ইনর্চাজ শামিমউজ্জামান। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ী আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১৫ লক্ষ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *