অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২৯ ১৭:৪৬:১১ || আপডেট: ২০১৮-১১-২৯ ১৭:৪৬:১১
বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে ছিনতাইকারীর হাতে সিএনজি টেক্সী ড্রাইভার খুন হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় জনতার সহযোগীতায়৩ ছিনতাইকারীকে অাটক করেছে থানা পুলিশ। ২৮ নভেম্বর রাত ১১টার দিকে শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক নুরুল আমিন (৪৫)পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মোল্লা পাড়ার নুরুল হকের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানা যায়, পটিয়া বাস স্টেশন হতে ছিনতাইকারীরা যাত্রীবেশে ভাড়ায় বোয়ালখালীতে নিয়ে এসেছিল। সিএনজি ছিনতাইকালে চালক বাধা দেওয়া তারা এলোপাতারি ছুরির অাঘাত করে ।
আটককৃতরা প্রাথমিকভাবে পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেছে । নিহতের শরীরের বেশ কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান পুলিশ।
আটককৃত ছিনতাইকারীরা হলেন, কেলিশহর গ্রামের সজল বড়ুয়া বাড়ির রনজিত বড়ুয়ার ছেলে সুচীন বড়য়া (১৮), একই গ্রামের দারোগা হাট এলাকার মৃত বাবুল দাশের ছেলে সুমন দাশ (২০) ও ব্যাংক দুয়ার এলাকার অনিল দে’র ছেলে নিলয় দে (১৯)।
স্থানীয়রা জানায়, পটিয়া থেকে কয়েকজন যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশা করে বড়ুয়ার টেক এলাকায় আসে। এরপর নির্জনস্থানে গাড়ির ভেতরে চালকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা ধাওয়া দিয়ে তাদের আটক করে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সাইরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে।