প্রকাশ: ২০১৮-১১-২৯ ২১:৫৯:২৪ || আপডেট: ২০১৮-১১-২৯ ২১:৫৯:২৪
এম মাঈন উদ্দিন, মিরসরাই :
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক নিহত হয়েছে এবং চালকের ২ সহকারী আহত হয়েছে। বৃহস্পতিবার ২৯ নভেম্বর বিকাল সাড়ে ৪ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন ভাংগা দোকান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে ঢাকামুখি লেইনে পাশাপাশি একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান চলছিল। এসময় কাভার্ডভ্যানটি হঠাৎ পাশে চলা অপর ট্রাকটিকে চাপ দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে দুমড়ে মুছড়ে যায়। এসময় ট্রাকের সামনের অংশ ভেঙ্গে সম্পূর্ণ আলাদা হয়ে আইলেন পার হয়ে চট্টগ্রাম মুখি লাইনে গিয়ে পড়ে। এদিকে একই সময়ে আসা চট্টগ্রাম মুখি পণ্যবাহী একটি লংভেহেকেল দূর্ঘটনাকবলিত ট্রাকের সামনের ভাঙ্গা অংশ দেখে নিয়ন্ত্রণ হারিয়ে পাশবাতি জমিতে চলে যায়। এঘটনায় ট্রাকের চালক নারায়ণগঞ্জ জেলার জেলার ফতুল্লা ধানার কুতুব পুর গ্রামের জনৈক মোহর আলীর ছেলে মো. লিটন (৩৮) নিহত হয়। এতে ট্রাকে থাকা চালকের সহকারী একই এলাকার মো. ইকবাল (২০) ও মাদারীপুর জেলার শাখার পাড় উপজেলার রাজপুর গ্রামের চাঁদমিয়া (২১) আহত হয়। হতাহতদের বিষয়টি নিশ্চিত করেন মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অসীম বড়ুয়া।
এদিকে দুর্ঘটনা সৃস্টিকারী অজ্ঞাত কাভ্যার্ডভ্যানটি দ্রুত পালিয়ে যায়। দূর্ঘটনার ফলে মহাসড়কে ১ ঘন্টারও বেশি সময় ধরে যানঝট সৃষ্টি হয়। খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে আসে এবং যানঝট নিরসন করে।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট এসআই সোহেল সরকার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি- ঢাকামুখি লাইনে দূর্ঘটনা হলেও ট্রাকের সামনের অংশ চট্টগ্রাম লাইনে পড়ে রয়েছে। এতে করে যানজটের সৃষ্টি হলে আমরা দ্রুত তা নিরসনের ব্যবস্থা করি। এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া জোরারগঞ্জ থানার মোবাইল ডিউটিতে থাকা
এসআই সুজয় কুমার জানান, খবর পেয়ে আমরাও ঘটনাস্থলে যাই। কিন্তু যে কাভার্ডভ্যানটি চাপ দিয়ে ঘটনাটি ঘটিয়েছে সে গাড়ী নিয়ে দ্রুত পালিয়ে গেছে। ঘটনার পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকের চালক লিটনকে মৃত ঘোষণা করেন।