অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২৯ ১৬:১৬:৫৪ || আপডেট: ২০১৮-১১-২৯ ১৬:১৬:৫৪
অধীর বড়ুয়া, বোয়ালখালীঃ
অাসন্ন একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে চট্রগ্রাম-৮ অাসনে অাওয়ামীলীগ ও মহাজোট নেতৃবৃন্দ’র মধ্যে ঐক্যের সুর বেজে উঠতে শুরু করেছে। দীর্ঘদিন দু’জন দুই মেরুতে অবস্থান করে অাসলেও ২৯ নভেম্বর সকাল ১১ টায় হঠাৎ চট্রগ্রাম দক্ষিণ জেলা অা’লীগের সভাপতি অালহাজ্ব মোছলেম উদ্দিন অাহমদের বাসায় জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি, চট্রগ্রাম-৮ অাসনের বর্তমান সাংসদ অালহাজ্ব মঈন উদ্দিন খান বাদল একই স্থানে উপনীত হয়েছেন। যা দলীয় নেতাকর্মী ও সাধারন ভোটারদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।!
একই স্থানে অবস্থান করে এই দু’নেতা জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী ও অাসন্ন সংসদ নিবার্চনে নৌকার বিজয় চিনিয়ে অানার জন্য একমত পোষণ করেন। এসময় উপস্থিত নেতৃবৃন্দ এই দু’জনের এহেন ভ্রাতৃত্বপূর্ণ সাক্ষাতকে মোছলেম -বাদল ভাই ভাই, নৌকা মার্কায় ভোট চাই শ্লোগানের বহিঃপ্রকাশ বলে অাখ্যায়িত করেন। এসময় বাদলপত্নীসহ দক্ষিণ জেলা ও বোয়ালখালী উপজেলা অা’লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।