চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

যাত্রী বেশে টমটম চালককে হত্যার চেষ্টা, আটক  ৩  

প্রকাশ: ২০১৮-১১-২৯ ১৯:১৯:৫৮ || আপডেট: ২০১৮-১১-২৯ ১৯:১৯:৫৮

কক্সবাজার :

যাত্রী বেশে টমটম  ( ইজিবাইক) ভাড়া নিয়ে ছিনতাই পরবর্তী চালককে জবাই করে দেওয়ার চেষ্টার ঘটনায় পেশাদার ছিনতাইকারী দলের ৩ সদস্যকে ধৃত করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

ধৃতরা  হলেন ঈদগাঁও ইউনিয়নের শিয়া পাড়া এলাকার নুরুল আলমের ছেলে মোঃ সাগর প্রকাশ শরিফ (২১) ইসলামাবাদ খোদাইবাড়ী এলাকার মোহাম্মদ বাবুলের ছেলে মোহাম্মদ ইমরান (২০)একই এলাকার লাল ব্রীজের পশ্চিমের তোফায়েল আহমদ ড্রাইভারের ছেলে মোহাম্মদ ফয়সাল (২২)।

ভিকটিম সদর উপজেলার ইসলামপুর  ইউনিয়নের নাপিত খালী ভিলেজার পাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে মোহাম্মদ জিন্নাহ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ২৭ নভেম্বর রাত আনুমানিক ১০ টা ১৫ মিনিটের দিকে ঈদগাঁও বাশষ্টেশন থেকে মেহের ঘোনা  যাওয়ার জন্য একটি টমটম (ইজিবাইক) রিজার্ভ ভাড়া নেয়।

টমটম চালক জিন্নাহ বলেন,তারা তিন জন লোক রিজার্ভ ভাড়া করে মেহের ঘোনা যেতে বলে। পথিমধ্যে  কলেজ গেইটের পশ্চিমে কবর স্থান পাশাপাশি পৌছলে গাড়ী থামাতে বলে।থামানোর সাথে সাথেই তার গলায় ছুরি ধরে ফাইভ স্টার মডেলের একটি মোবাইল সেট ও নগদ থাকা ছিনিয়ে নেয়।পরে টমটমটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আমার শোর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ছিনতাইকারী দল।

পরদিন ২৮ নভেম্বর রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে মোবাইল সেটটি দরগাহ পাড়া এলাকার কয়েকজন ব্যক্তিকে  বিক্রি করার চেষ্টা করে চক্রটি। বিষয়টি আমা জানতে পেরে  দরগাহ পাড়া এলাকায় যায় ।তখন মোবাইলটি  আমার দাবী করলে আমার সাথে বিরোধে জড়ায় ছিনতাইকারী দলের সদস্যরা। তাৎক্ষণিক লোকজন জড়ো হলে তাদেরকে ঘটনার বিস্তারিত বললে ছিনতাইকারীদেরকে ঘেরাও করে রাখে স্থানীয়রা।পরে পুলিশ এএসে তাদেরকে আটক করর নিয়ে যায়।

এবিষয়ে ঈদগাও তদন্ত কেন্দ্রের এসআই সনজিত চন্দ্র নাথ  বলেন আটকরা চিহ্নিত ও পেশাদার ছিনতাইকারী। বিভিন্ন সময়ে তারা ছিনতাই করে থাকে বলে তথ্য ছিল পুলিশের কাছে।  তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে  আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *