চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কান্না থামছেনা হাসানের পরিবারে    

প্রকাশ: ২০১৮-১১-৩০ ০০:০৪:০২ || আপডেট: ২০১৮-১১-৩০ ০০:০৪:৪৩

আব্বাস হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি : 

পরিবারের বড় ছেলে হাসান ইমাম (২৫)। মা-বাবা , দুই ভাই ও দুই বোনের সংসার তাঁদের। বাবা সিএনজি চালিত অটোরিক্সা চালক। সংসারে বোঝা অনেকটা তাঁর কাঁধে। বোঝার ভার আর কাঁধে নিতে হবেনা তাঁকে। বুকে সহকর্মীর অস্ত্রের নির্মম আঘাতেই চিরতরে পৃথিবী ছেড়ে চলে গেল সে।

রাঙ্গুনিয়ার মরিয়ম নগর ইউনিয়নে পূর্ব সৈয়দবাড়ি গ্রামের বাসিন্দা হাসান।  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া হাসানের শেষ স্ট্যাটাসটি ঘুরছে বন্ধু-স্বজনদের ওয়ালে। “পৃথিবীতে প্রতিটি মানুষের হৃদয়েই ব্যাথা আছে শুধু প্রকাশ করার পথটা ভিন্ন ! কেউ প্রকাশ করে চোখের জলে আবার কেউ মিষ্টি হাসির আড়ালে। ” গত মাসের ২৮ অক্টোবর স্ট্যাটাসটি দেয় হাসান।  হাসানের বাড়িতে গিয়ে দেখা যায় তাঁর পরিবারে চলছে শোক।  সাংবাদিক পরিচয় পেয়ে হাসানের কথা বলতেই কান্না জুড়ে দেয় হাসানের বাবা আবুল কাসেম।  মাটির ঘরের বারান্দায় চেয়ারে বসা হাসানের নানাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদছে। এ কান্না যেন থামার নয়।

কান্না জড়িত কণ্ঠে আবুল কাশেম  বলেন , “ সহজ সরল হাসান। কারো সাথে কোনোদিন ঝগড়া হয়নি তাঁর। কিন্তু সামান্য ঘটনায় হাসান যে চিরতরে বিদায় নেবে তিনি কল্পনাও করতে পারেননি, ছেলে হত্যার বিচার চান তিনি।”

হাসানের মামাত ভাই মো. মাসুদ বলেন“  হাসান ১০ মাস আগে রাজধানীতে “হসপি ল্যাব” নামে একটি মেডিক্যাল সরঞ্জামাদি কোম্পানীতে চাকুরি নেন। চাকুরিতে যোগদানের পর রাজধানীর শেরে বাংলা নগর পশ্চিম রাজার বাজার এলাকায় কোম্পানীর কর্মীদের জন্য দেয়া বাসাতে থাকতেন হাসানসহ আরো ৬ জন। সোমবার(২৬ নভেম্বর) রাত ১১ টার দিকে সামান্য বিষয়ে কথাকাটাকাটি হয় তাঁর সাথে কক্ষে থাকা মো. সাজ্জাদ নামে এক সহকর্মী। এক পর্যায়ে  বুকের বাম পাশে কাঁচি(সিজার)দিয়ে হাসানকে আঘাত করে সাজ্জাদ।  জখম হওয়ার পর নিজের মুঠোফোনে নিজেই জখমের ছবি ধারন করে রাখেন(ছবিগুলো সংরক্ষিত আছে)।

পরে সে নিজে কার্তিক দাশ নামে অন্য এক সহকর্মীকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে মঙ্গলবার ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাসান। লাশ ময়না তদন্তের পর বুধবার(২৮ অক্টোবর) ভোর ৪ টার দিকে রাঙ্গুনিয়ায় আনা হয়। সকাল ১১ টায় জানাজা শেষে স্থানীয় একটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। অভিযুক্ত সাজ্জাদের বিরুদ্ধে মামলা করার প্রস্ততি নিচ্ছে হাসানের বাবা আবুল কাশেম।”  ঘটনার পর সাজ্জাদ পলাতক বলে জানান হাসানের সহকর্মী কার্তিক।

হাসানের বন্ধু মো. মিজান বলেন, “ ৩ বছর আগে এইচএসসি পর্যন্ত পড়ালেখা করে সংসারের হাল ধরতে কর্মজীবনে প্রবেশ করে হাসান। হাসান খুবই মেধাবী ছিল , তাঁর অকালে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *