চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে সুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ: ২০১৮-১১-৩০ ২০:৫০:০৫ || আপডেট: ২০১৮-১১-৩০ ২০:৫০:০৫

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের চাক্তাইয়ে একটি সুতার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি।শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে পাথরঘাটা পূরবী সিনেমার কাছে একটি সুতার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পরে আগুন লাগার খবর পেয়ে নগরীর আগ্রবাদ, বাকলিয়া, বায়েজিদ পতেঙ্গা বন্দর ইউনিটের ৫টি ইউনিটের ১৪টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।ফায়ার সার্ভিসকর্মীরা জানান, সুতার গুদাম থেকে আগুনের সূত্রপাত হওয়ায় এবং গোডাউনে সুতা থাকায় আগুন নেভাতে তাদের হিমশিম খেতে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে গোডাউনের সুতা থেকে আগুন লাগে। পরবর্তীতে সে আগুন পাশের পূরবী সিনেমা হলেও ছড়িয়ে পড়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *