অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-৩০ ১৫:৫৭:১০ || আপডেট: ২০১৮-১১-৩০ ১৫:৫৭:১০
বোয়ালখালী প্রতিনিধিঃ
বোয়ালখালীতে মানবিক সংগঠন শেকড়ের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশী -রোজ ভ্যালীর সহায়তায় ৩০ নভেম্বর দিনব্যাপী গোমদন্ডী ফুলতলস্থ নজির টাওয়ারে বিনামূল্যে খৎনা, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা,চক্ষু পরীক্ষা,সাধারন চিকিৎসা, কম্বল বিতরণ ও সাংগঠনিক সভা অনুষ্টিত হয়। শেকড় কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম এ হাশেম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম জাবেদ হায়দারের সঞ্চালনায় ভিন্ন ভিন্ন পর্বে অতিথি ছিলেন- চট্রগ্রাম-৮ অাসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদল, জেলা গভর্নর ৩১৫/বি-৪ মোঃ নাছির উদ্দিন চৌধুরী এমজেএফ, প্রফেসর ড. অাবুল মনছুর চৌধুরী,এডভোকেট সীমান্ত তালুকদার, মোঃ শফিউল অালম,লায়ন্স মো: জাহাঙ্গীর মিয়া, মোঃ ওসমান গনি,মোঃ শওকতুল ইসলাম,মোঃ শহীদ সরোয়ার,মোঃ অাবু বক্কর সিদ্দিকী,মোঃ তারেক কামাল,মোঃ ইউছুপ চৌধুরী,মোঃ অাজিজ উদ্দিন চৌধুরী,মোঃ হাসান মুরাদ, জেলা পরিষদ চট্রগ্রাম এর সদস্য মোঃ ইউনুচ, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইরুল ইসলাম, শেকড় বোয়ালখালী শাখার সভাপতি অধীর বড়ুয়া,সাধারন সম্পাদক মো: কফিল উদ্দিন মুন্সি, বাংলাদেশ মহিলা অাওয়ামীলীগ বোয়ালখালী শাখার সহ-সভাপতি ডা: ইলা বড়ুয়া, সংস্কৃতিকর্মী রাজু অাচার্য্য প্রমুখ। এ ক্যাম্পে প্রায় ৫ শতাধিক সেবা গ্রহণ কারীর মধ্যে চিকিৎসা- ঔষধ ও কম্বল বিতরণ করা হয়।