চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

মাদক বিরোধী কনসার্ট ও খ্যাতিমান প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করবে রাউজানে ব্রাদার্স এসোসিয়েশন

প্রকাশ: ২০১৮-১১-৩০ ১৬:৫৩:৩৭ || আপডেট: ২০১৮-১১-৩০ ১৬:৫৩:৩৭

প্রদীপ শীল, রাউজান:

আম জনতার সাথে সমৃদ্ধির এই ¯েøাগান নিয়ে ব্রাদার্স এসোসিয়েশন নামের একটি ব্যতিক্রম ধর্মী সংগঠন রাউজানের বিভিন্ন¯’ানের সামাজিক সংগঠনকে সাথে নিয়ে জনকল্যাণ মূলক কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনটি মনে করে সমন্বিতভাবে প্রতিটি সংগঠন জনকল্যাণ ও উন্নয়নের ধারা বজায় রাখতে কাজ করতে পারলে রাউজান হবে অপরাধ, মাদক ও জঙ্গিমুক্ত। ৩০ নভেম্বর শুক্রবার ব্রাদার্স এসোসিয়শনের এ উদ্যোগকে সফল করতে সংগঠনটি এক প্র¯‘তি মূলক সভার আয়োজন করেছে। রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্র¯‘তি সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র (২) ও বাদ্রার্স এসোসিয়েশনের উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ। সংগঠনের সভাপতি শাহাদাত রিফাতের সভাপতিত্বে ও শোয়েব ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু,সংগঠনের সহ-সভাপতি শাওন দে।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, প্রদীপ শীল। অনুষ্ঠানে সিদ্ধান্ত হয় আগামী ৪ ডিসেম্বর  রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে রাউজানের বিভিন্ন সামাজিক সংগঠনকে নিয়ে মাদক বিরোধী কনসার্ট ও রাউজানের বিভিন্ন খ্যাতিমান প্রতিষ্ঠানকে ব্রাদার্স অ্যাওয়ার্ড প্রদান করার। সভায় জানানো হয় ওই অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থাকবেন রাউজানের যুব জাগরণের অন্যতম তরুন রাজনীতিক ফারাজ করিম চৌধুরী। এই অনুষ্ঠানে  পৃষ্ঠপোষকতা করবেন আজিজুর রহমান ফাউন্ডেশন। সভায় প্রধান অতিথি জমির উদ্দিন পারভেজ বলেন, ছাত্র ও যুব সমাজকে একই সূত্রে গাঁথা হবে জনকল্যাণে। মাদক একটি যুব সমাজের অভিষাপ। এই সমাজ বাচাঁতে হবে শুদ্ধ পরিক্রমার মাধ্যমে। ব্রাদার্স সে লক্ষে কাজ করছে। বিশেষ অতিথি দিপলু দে দিপু বলেন, আমরা এমন এক পরিবেশ সৃষ্টি করতে চাই একদিন রাউজান হবে মুক্ত চিন্তার চারণ ক্ষেত্র। নানা কর্মসূচীর মাধ্যমে সমাজ সভ্যতার ইতিহাস সৃষ্টি করবে ব্রাদার্স এসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *