প্রকাশ: ২০১৮-১১-৩০ ২১:১৬:২৩ || আপডেট: ২০১৮-১১-৩০ ২১:১৬:২৩
এম মাঈন উদ্দিন,মিরসরাই প্রতিনিধি :
মিরসরাই উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক সংগঠন স্বপ্নতরী-৭১ এর শীত নিবারণ কর্মসূচী সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) খৈইয়াছরা উচ্চ বিদ্যালয় হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ১১০ জন প্রকৃত শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বপ্নতরী-৭১ এর সভাপতি খান মোহাম্মদ মোস্তফা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বপ্নতরী-৭১ এর উপদেষ্টা মোহাম্মদ বেলাল উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বপ্নতরী-৭১ এর সহ-সভাপতি ওমর ফারুক সাকিব। এসময় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ নাইম, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ আকরাম কাওসার, ইলিয়াছ আহমেদ, সাংগঠনিক সম্পাদক, মেহেদী হাসান রিয়াদ, অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুন নবী, নির্বাহী পরিচালক, আরেফিন আহমেদ, নির্বাহী সদস্য- তোফাজ্জল হোসাইন,
সভাপতির বক্তব্যে খান মোহাম্মদ মোস্তফা বলেন, আমাদের শীত নিবারণ কর্মসূচীতে যারা শারীরিক, মানসিক ও আর্থিকভাবে সাহায্য করেছেন সকলের আমরা স্বপ্নতরী-৭১ এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসংগঠন তার প্রতিষ্ঠালগ্ন থেকে মানবিক কাজে অসামান্য অবদান রেখে যাচ্ছে নীরবেই। সামাজিক, সেচ্ছাসেবী, সেবামূলক ও রক্তদান এর পাশাপাশি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া নিয়ে কাজ করার লক্ষে একঝাঁক তারুণ্য নিয়ে প্রতিষ্ঠা লাভ করে ২০১৭ সালে। ইতিমধ্যে বেশ সুনামের সাথে রক্তদান, শিক্ষা উপকরণ, শীতবস্ত্র ও ঈদ বস্ত্র বিতরণ, চিকিৎসা ক্যাম্পেইন সহ সামাজিক সচেতনতা মূলক কাজগুলো করে যাচ্ছে আমরা।