মীর সোলায়মান
রাঙামাটি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-৩০ ২০:৩৫:১৫ || আপডেট: ২০১৮-১১-৩০ ২০:৩৫:১৫
মীর সোলায়মান, রাঙামাটি :
রাঙামাটির লংগদুতে ইয়াবা চক্রের সাত সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৩৩৮ পিচ ইয়াবা, ইয়াবা সেবনের উপকরণ, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল ছয়টার সময় উপজেলার মাইনীমুখ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিকেলে আটককৃতদের লংগদু থানায় হস্তান্তর করা হয়। এরা হলেন, মোঃ রুবেল (২৮), নুর মোহাম্মদ (২৫) এবং কাউসার মিঞা (১৯) এ তিনজনের বাড়ী রাঙামাটি শহরে। বাকী চারজন হলো মোঃ গিয়াস উদ্দিন (৪০) মোঃ দিলদার(২৫) মোঃ জীবন (২৭) মোঃ আশরাফ (২৫) এ চারজনের বাড়ী লংগদু উপজেলার মাইনীমুখ এলাকায়।
লংগদু থানা ও জোন সূত্র জানায়, উপজেলার মাইনীমুখ বাজারের পাশে আলমগীরের স’মীলে রাঙামাটি থেকে এসে ইয়াবা চক্রের তিন সদস্য অবস্থান নিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার আলতাফ হোসেনের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ওই স’মিল থেকে ইয়াবা চক্রের তিন সদস্যকে আটক করে। পরে তাদেরকে জিঙ্গাসাবাদের ভিত্তিতে তাদের দেওয়া তথ্যমতে মাইনীমুখ বাজারের আশপাশ থেকে ইয়াবা চক্রের আরো চার সদস্যকে আটক করা হয়। এসময় তল্লাসি চালিয়ে তাদের কাছ থেকে ৩৩৮ পিচ ইয়াবা, তের হাজার নয়শত চুয়াত্তর টাকা, ও একজাহার মায়ানমারের রিংগিত সহ বিভিন্ন মোবাইল ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরে আটককৃত চক্রকে লংগদু থানায় হস্তান্তর করা হয়।
লংগদু থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত জানান, যৌথবাহিনীর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে আমরা সাত জন মাদক ব্যাবসায়ীকে ৩৩৮ পিচ ইয়াবা সহ আটক করি। অভিযান এখনও অব্যাহত আছে। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হবে।