চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রাঙ্গুনিয়া পাইলট স্কুলের কর্মচারী অসুস্থ শুভংকরের পাশে প্রাক্তন শিক্ষার্থীরা

প্রকাশ: ২০১৮-১১-৩০ ১৪:২১:০১ || আপডেট: ২০১৮-১১-৩০ ১৪:২১:০১

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের কর্মচারী শুভংকর দাশের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে দেশ বিদেশে অবস্থানরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। প্রাক্তন শিক্ষার্থীদের আশানুরুপ সহায়তায় কৃতজ্ঞতা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার(২৯ নভেম্বর) সকালে ১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে নগদ ১৯ হাজার টাকা বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন প্রাক্তন শিক্ষার্থী মো. কাউসার হোসাইন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবু সায়েম শামু , সিনিয়র শিক্ষক অমলেন্দু ধর, মানস দে, স্কুলের ভোকেশনাল শিক্ষক প্রকৌশলী রহিম উদ্দিন সিকদার, ব্যবসায়ী নেতা মাহাবুবুল আলম সিকদার, প্রবাসী খোরশেদ আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *