প্রকাশ: ২০১৮-১২-০১ ১১:৪৩:৩৮ || আপডেট: ২০১৮-১২-০১ ১১:৪৩:৩৮
এম মাঈন উদ্দিন, মিরসরাই
আবারো আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ তথা মিরসরাই আসনে দলীয় প্রার্থী হতে প্রাণপন লড়াই চালিয়ে যাওয়ার পরও মনোনয়ন লড়াইয়ে তিনি পরাজিত হয়েছেন। এই আসনে আবারো মনোনয়ন পেয়েছেন ৬ বারের সংসদ সদস্য, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। নৌকার বৈঠা উঠেছে তাঁর হাতে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমেরিকা সফর সঙ্গী ছিলেন গিয়াস উদ্দিন। সেই সুবাধে তাঁর সমর্থীত নেতা-কর্মীরা আশায় ছিলেন এবার হয়তো তিনি দলীয় মনোনয়ন পাবেন। কিন্তু মনোনয়ন না পাওয়ায় হতাশায় পুড়ছেন গিয়াস উদ্দিন সমর্থীত নেতা-কর্মীরা।
জানা গেছে, এক সময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের একান্ত আস্থাভাজন ছিলেন আলহাজ্ব গিয়াস উদ্দিন। গত তত্ত¡াবধায়ক সরকারের আমলে দুদকের মামলায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জেলে থাকা অবস্থায় নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেন চট্টগ্রাম গিয়াস উদ্দিন। নির্বাচনের আগে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জেল থেকে বের হলে নির্বাচনে মনোনয়ন চাওয়াকে কেন্দ্র করে গিয়াস উদ্দিনের সাথে দূরত্ব শুরু হয়। পরে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নবম জাতীয় সংসদ নির্বাচন করেন এবং গিয়াস উদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান নির্বাচিত হলে দুজনের মধ্যে কিছুটা সমতা ফিরে আসে। কিন্তু ২০১২ সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সমর্থিত ও গিয়াস উদ্দিন সমর্থিতরা গ্রæপিংয়ে জড়িয়ে পড়ে। ওই সম্মেলনে নেপথ্যে সভাপতি-সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্যানেল ও গিয়াস উদ্দিন প্যানেল কাউন্সিলরদের ভোটে লড়ে। কমিটিতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্যানেল বিজয়ী হয়। উপজেলা রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে গিয়াস উদ্দিন সমর্থিতরা। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে গিয়াস উদ্দিন প্রার্থী হতে চাইলে আবার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে দ্বন্ধ বাড়তে থাকে। একপর্যায়ে দলীয় হাইকমান্ডের নির্দেশে সমঝোতা হয় তাদের মধ্যে। সরে দাঁড়ান গিয়াস উদ্দিন। কিন্তু পরবর্তী উপজেলা পরিষদ নির্বাচনে গিয়াস উদ্দিনকে দল থেকে সমর্থন না দিয়ে দলের সভাপতি শেখ আতাউর রহমানকে সমর্থন দিলে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে গিয়াস উদ্দিনের গ্রুপিং আবার প্রকাশ্যে চলে আসে। দ্বিধাবিভক্ত পড়ে পড়ে নেতাকর্মীরাও। উপজেলা পরিষদ নির্বাচনের দলীয় গ্রæপিং ও গিয়াস ঠেকাও নীতির কারণে পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয় বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল আমিন। গিয়াস উদ্দিন সমর্থকদের মতে উপজেলা নির্বাচনে দলীয় নেতাদের প্রতিহিংসার কারণে গিয়াস উদ্দিন বিজয় হতে পারেনি। এরপর থেকে গিয়াস উদ্দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় সামাজিক অনুষ্ঠান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজ করে মাঠের জনপ্রিয়তা ধরে রাখতে চেষ্টা চালিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত তার কপালে দলীয় মনোনয়ন জুটেনি।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ‘মিরসরাইয়ে আওয়ামী রাজনীতির সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। এক সময় বাকশালের জেলা কমিটিতে সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। এরপর উত্তর জেলা আওয়ামী লীগের কমিটিতে প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সদস্য পদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছি। ওয়ান ইলেভেনের সময় বড় বড় নেতারা যখন অন্তরালে ছিল তখনও মাঠে ছিলাম আমি। এবারের নির্বাচনে আমি দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতিকে মনোনয়ন দিয়েছেন তার পক্ষে কাজ করবো।