এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০১ ২০:১৯:৩৮ || আপডেট: ২০১৮-১২-০১ ২০:১৯:৩৮
চন্দনাইশ প্রতিনিধি:
খাগরিয়ায় হাজী এনু মিয়া ফাউন্ডেশনের অর্থায়নে গরীব,অসহায়,দুস্থ শিক্ষার্থীদের জন্য খাগরিয়া নুরুমার্কেটস্থ নব নির্মিত শফিকুল ইসলাম রাহী এতিমখানা ও হেফজখানা মাদ্রাসা ১ ডিসেম্বর সকাল ১০টায় ফিতা কাটার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি কাজী এয়ার মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, খাগরিয়া ইউপি চেয়ারম্যান আকতার হোসেন। প্রধান মেহমান ছিলেন, গারঙ্গীয়া দরবার শরীফের খলিফা ও সাতবাড়ীয়া শাহ রশিদিয়া রব্বানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা মোঃ আবদুর হালিম রশিদী। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, হাজী নুরুন্নবী, ডাঃ খোরশেদ আলম, এড. রিদুয়ানুল হক, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য হাসান মাহমুদ, আক্কাস উদ্দীন, ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, হাবিব, হাসান, লিয়াকত আলী, মোঃ জামাল উদ্দীন, মোরশেদ, নিয়াজুর রহমান, মাদ্রাসার সেক্রেটারী ডাঃ নুরুল আলম জিকু, সহ-সভাপতি আবদুল আউয়াল, ডাঃ জসীম উদ্দীন, শাহ আলম, হারুনুর রশিদ, কিসমত আলী, মোঃ মোস্তাক, ইলিয়াছ সাকী, শামসুল ইসলাম, নুরুল আলম, মোঃ শহীদ, কায়সার, হাফেজ মাওলানা ইছহাক প্রমুখ। অনুষ্ঠানে খতমে কোরআন তেলোয়াত,মিলাদ,কিয়াম শেষে হেফজখানা ও এতিমখানার সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে তাবরুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।