চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তায়েফ খান সোহাগ ডেস্ক কন্ট্রিবিউটর

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশ: ২০১৮-১২-০১ ০৯:৪৩:৩০ || আপডেট: ২০১৮-১২-০১ ০৯:৪৩:৩০

 

ডেস্ক থেকে:

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হাবিব উল্লাহ হাবিব (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় তিন পুলিশ সদস্য আহত হন। শনিবার (১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর পুরানপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াবা ও বন্দুক উদ্ধার করেছে।
আহত পুলিশ সদস্যরা হলেন, টেকনাফ থানা পুলিশের এসআই রাজু, কনস্টেবল জিয়া ও বাদশা।

নিহত হাবিব উল্লাহ হাবিব ওই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী হাবিব উল্লাহকে আটকের পর টেকনাফের বাহারছড়া শাপলাপুর পুরানপাড়া এলাকায় অভিযানে গেলে আগে থেকে সেখানে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে আহতবস্থায় হাবিবকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৬ হাজার পিস ইয়াবা, ২টি দেশীয় তৈরি বন্দুক ও ১৪টি তাজা কার্তুজ। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *