চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

নোয়াজিষপুরে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-১২-০১ ১০:৪৩:৫২ || আপডেট: ২০১৮-১২-০১ ১০:৪৩:৫২

প্রদীপ শীল, রাউজান:

রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) রাতে ফতেহ নগর নোয়জিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। দানবীর অদুদ চৌধুরী স্মরণে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন স্থানীয় চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সরোয়ার্দী সিকদার। আহম্মদ ছগিরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন অদুদিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সাফওয়ানুল করিম। এতে প্রধান বক্তা ছিলেন মাওলানা নুর মোহাম্মদ আল কাদেরী। এসময় উপস্থিত ছিলেন মোসলেম উদ্দিন চৌধুরী, খোরশেদুল আলম, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, আবু শাহাদাৎ নবী, বখতেয়ার হোসেন, তাজ উদ্দিন সোলেমান, দীল মোহাম্মদ, এমদাদ হোসেন, নাছির উদ্দিন, শিক্ষক দীপক কুমার মুৎসুদ্দী, মাহাবুবুল আলম, বখতেয়ার উদ্দিন, ইউপি সদস্য মো.ইসমাইল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *