এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০১ ১৭:৪১:১৯ || আপডেট: ২০১৮-১২-০১ ১৭:৪১:১৯
শফিউল আলম.ফটিকছড়ি:
ফটিকছড়ি উপজেলার ধর্মপুর সাত রং ক্রীড়া সংস্থার উদ্যোগে আন্তঃ ফুটবল লিগের ফাইনাল খেলা আজ ১ ডিসেম্বর (শনিবার) বিকালে ধর্মপুর বহু মূখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্টান লিগ পরিচালনা কমিটির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও ধর্মপুর ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম। এতে বিশেষ অতিথি ছিলেন, টুর্ণামেন্টের প্রধান পৃষ্টপোষক নাজিরহাট কলেজের সাবেক ভিপি মুনছুর আলম, ধলই ইউপির সাবেক চেয়ারম্যান এম এ মুনছুর, আ'লীগ সভাপতি হারুনুর রশিদ, আশরাফ মোতালেব, যুবলীগ নেতা জিয়াউল হক জিয়া, প্যানেল চেয়ারম্যান ধর্মপুর শহিদুল ইসলাম আকাশ, যুবলীগ সভাপতি আবু বক্কর কাঞ্চন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর, মাষ্টার হোসেন, ইয়াছিন, মনজুরুল হক মোরশেদ, আন্তঃ ফুটবল লীগের আহবায়ক তহিদুল ইসলাম, দিদারুল আলম, এস এম সাহেদ, রুহুল আমিন, মাষ্টার বেলাল উদ্দীন, মেম্বার শাহাজান, হাফেজ অহিদুল আলম, জসিম উদ্দীন, ফরিদুল আলম, সরোয়ার উদ্দিন, দিদারুল আলম, ডাঃ মোহাম্মদ রফিক, ডাঃ লোকমান হাকিম বাদশা, সাহেদুল আলম সাহেদ, প্রমূখ:
এতে প্রধান অতিথি বলেন, খেলাধুলার মাধ্যমে যুবকদের মধ্যে ঐক্যতা বজায় তাকেন, মাদকের ছোবল এদের কে গ্রাস করতে পারেনা।
উক্ত খেলায় আজাদী বাজার ফারুক এন্টারপ্রাইজ ১-০ গোলে কিং অপ সর্তাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
পরে চট্টগ্রাম জেলায় অনুর্ধ ১৭ ফটিকছড়ি উপজেলার চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়।