রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০১ ১৮:০৩:০৫ || আপডেট: ২০১৮-১২-০১ ১৮:০৭:১৫
রফিকুল আলম:
ফটিকছড়ির সাংসদ ও ১৪ দলীয় জোটের বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নৌকা প্রতীকের প্রার্থী করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফটিকছড়ি উপজেলা অাওয়ামীলীগ। মিছিলে শ্লোগান দিতে পুলিশ নিষেধ করলে সংঘর্ষে রুপ নেয়। এতে ৫ পুলিশ আহত হয়। এসময় বিবিরহাট বাজারের দোকান পাঠ অনেকক্ষন করে রাখেন ব্যবসায়ীরা।
অাজ শনিবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ফটিকছড়ি সদর বিবিরহাট বাজারের গরু হাটার সামনে এ ঘটনা ঘটে। 
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিলে মিছিলে দলীয় কার্যালয় প্রাঙ্গনে সমবেত হন অাওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী। পরে দুপুর ১ টার দিকে একজোট হয়ে দলীয় কার্যালয়ের সামনে সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকে নৌকার প্রার্থী হিসেবে অস্বীকৃতি জানিয়ে নানা ধরনের স্লোগান দেয় নেতা-কর্মীরা। পরে মিছিলটি উপজেলা সদরের বিবিরহাট বাজারের মূল সড়কে পৌঁছলে পুলিশ উস্কানী মূলক শ্লোগান না দিয়ে শ্লোগান ছাড়া যেতে বলা মাত্র উত্তেজনার সৃষ্টি হয়। এসময় উত্তেজিত কর্মীর হাতে হাটহাজারঅ মডেল থানার এস আই আব্দুল জলিল,ফটিকছড়ি থানার এস আই মুহাম্মদ রিদুয়ান,এএসআই নাজমুল হুদা,এএসআই নুরুল হাকিমও ভূজপির থানার এএসআই হাবিবুর রহমান আহত হয়েছে বলে জানান সেকেন্ড অফিসার রিদুয়ান। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে মিছিলটি শ্লোগান ছাড়া পূণরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।
থানার ওসি বাবুল আকতার বলেন, এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।