চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে ক্যান্সার আক্রান্ত স্কুল ছাত্রী ও সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের চিকিৎসার্থে ফখরুল ইসলাম খাঁন সিআইপির অনুদান

প্রকাশ: ২০১৮-১২-০১ ১০:৫০:০৭ || আপডেট: ২০১৮-১২-০১ ১০:৫০:০৭

এম মাঈন উদ্দিন, মিরসরাই প্রতিনিধি:

মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত এক স্কুল ছাত্রী ও সড়ক দুর্ঘটনায় আহত এক কলেজ ছাত্রের চিকিৎসার্থে এগিয়ে এলেন আরব আমিরাতের বিশিষ্ট ব্যাবসায়ী, আল সুমাইয়া গ্রæপ ও বাংলাদেশের এফ আই কে প্রেপার্টিজ লিঃ এর চেয়ারম্যান,  মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর সভাপতি, সমাজ সেবক ও দানবীর ফখরুল ইসলাম খাঁন সিআইপি। শুক্রবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার ঝুলনপুল বেনীমাধব উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ফয়জিয়া তাবাচ্ছুম প্রমি ও সড়ক দুর্ঘটনায় আহত ফেনী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র মোঃ আজিজুল হকের চিকিৎসার জন্য সিআইপির পক্ষে ২০ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন জোরারগঞ্জ সততা সংঘের সভাপতি ও জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী।

মোহাম্মদ আলী বলেন, পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয়েছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। তারা তাদের সব দিয়ে মানুষের সহযোগিতা করতে চান। তাদের মধ্য অন্যতম আমার দেখা ফখরুল ইসলাম খান সিআইপি। যার পক্ষ থেকে প্রতিনিয়ত অনেক অসহায় মানুষ কে সহযোগীতা করার সুযোগ আমার হয়েছে। যা তিনি অপ্রকাশ্য রাখতে পছন্দ করতেন। উনার মত বিত্তশালী আরো যারা আছেন আমাদের সমাজে তারা প্রত্যকে যাতে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষদের সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা করছি।

ফখরুল ইসলাম খান সিআইপি বলেন, মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে। একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *