আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-০১ ১৯:১৮:৩৬ || আপডেট: ২০১৮-১২-০১ ২০:২২:৪৭
আলাউদ্দিন, বীর কন্ঠ:
লোহাগাড়ায় ডাকাতি মামলার এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ । গত ৩০নভেম্বর শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার শাহপীর পাড়া থেকে এসআই লিটন চন্দ্র সিংহ`র নেতৃত্বে একটি পুলিশি দল তাকে আটক করে।
আটককূত আসামীর নাম শহিদুল ইসলাম প্রকাশ শহিদুল্লাহ(২৫)। সে দরবেশহাট শাহপীর পাড়া এলাকার আহমদ হোসেনের পুত্র।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,আটক শহিদুল্লাহ ডাকাতি মামলার এজাহারনামীয় আসামী। দীর্ঘদিন সে পলাতক ছিল । তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় ডাকাতি মামলা (নং ১৩/১১/১৩ ইং) রয়েছে। ১ডিসেম্বর সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।