চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

আওয়ামীলীগ প্রার্থী ফজলে করিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা

প্রকাশ: ২০১৮-১২-০২ ১৩:৪২:০৯ || আপডেট: ২০১৮-১২-০২ ১৩:৪২:০৯

প্রদীপ শীল,  রাউজানঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ রাউজান আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছে জেলা রিটানিং কর্মকর্তা ইলিয়াছ হোসেন। ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাচাইয়ের শেষ দিবসে নির্বাচনে যোগ্য প্রার্থীর এই ঘোষনা আসে। জানা যায় ফজলে করিম চৌধুরী টানা পাঁচ বার আওয়ামীলীগের মনোনীত নৌকার মাঝি হিসাবে রাউজানে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে আসছে। এবারও উন্নয়নের মডেল উপজেলা রাউজানে নির্বাচন করায় উৎফুল্ল এলাকার মানুষ। স্থানীয় ভোটারা মনে করে উন্নয়নের ধারাবাহিকতা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ফজলে করিম চৌধুরীর কোন বিকল্প নেই। এলাকার মানুষের প্রত্যাশা ও ভালবাসা প্রতিদান স্বরূপ ফজলে করিমও চাই এলাকার জনগনের সেবা করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *