আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-০২ ০১:৩৪:৪৯ || আপডেট: ২০১৮-১২-০২ ০১:৩৪:৪৯
আলাউদ্দিন, বীর কন্ঠ :
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, আসন্ন নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এ কলংঙ্ক মুছে দিতে হবে। প্রার্থীকে পছন্দ না হলে চেহেরা দেখার দরকার নেই, নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এটি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশ। সে প্রতিজ্ঞা পুরণ করতে সকল নেতাকর্মীদের জীবন বাজী রেখে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ হোন, নৌকার বিজয় নিশ্চিত করুন’ ।
১ ডিসেম্বর বিকেল চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দীন নদভীর সমর্থনে স্থানীয় একটি সেন্টারে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
তিনি আরো বলেন, দক্ষিণ চট্টগ্রামের ৬টি আসন উপহার দেয়ার প্রতিজ্ঞা করেছি শেখ হাসিনার কাছে। সে প্রতিজ্ঞা পুরণ করতে সকল নেতাকর্মীদের জীবন বাজী রেখে কাজ করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দীন নদভী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এম.ইদ্রিস, এড. একেএম সিরাজুল ইসলাম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী, নুরুল আবছার চৌধুরী, গোলাম ফারুক ডলার, বোরহান উদ্দিন এমরান, এড. কামরুন্নাহার, এড.হুমায়ুন কবির রাসেল, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা কোম্পানী,আলহাজ্ব জান মো.সিকদার, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন , কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গাজী ইছহাক মিয়া, চরম্বা ইউনিয়ন সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন ও শ্রমিকলীগের সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।