চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

আজ  প্রার্থিতা যাচাই-বাছাই

প্রকাশ: ২০১৮-১২-০২ ১২:০৫:৪৯ || আপডেট: ২০১৮-১২-০২ ১২:০৫:৪৯

বীর কন্ঠ ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যারা প্রার্থিতা জমা দিয়েছেন তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। সারাদেশের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই যাচাই-বাছাই চলবে। প্রার্থীদের মধ্যে কেউ ঋণখেলাপী, বিলখেলাপী ও দুই বছরের উপর দ- আছে কিনা এসব বিষয় যাচাই বাছাই করে প্রার্থিতা চূড়ান্ত করবে ইসি। এদিকে গতকাল শনিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার-হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশে ভোটের ন্যূনতম পরিবেশ নেই। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কিছুই নেই। ১৯৯১ থেকে ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোর মতো সিভিল ও পুলিশ প্রশাসনে রদবদল দাবি করেন। তিনি বলেন, সরকারের সাজানো পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন দলীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), ইউএনও, ওসিদের রদবদল করতে হবে। গতকাল বিকাল ৩টায় নির্বাচন ভবনের কনফারেন্স রুমে বৈঠকটি শুরু হয়ে প্রায় আড়াই ঘণ্টা এ বৈঠক চলে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে ৬ দফার একটি লিখিত দাবিও উপস্থাপন করা হয়। কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শেষে মওদুদ আহমদ বলেন, সারাদেশে এমপি-মন্ত্রীরা পদত্যাগ না করে প্রার্থী হওয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে এমন বলার ন্যূনতম সুযোগ নেই। প্রতিদিন রাতে অভিযানের নামে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে আটক করছে। পুলিশি হয়রানির কারণে তারা বাড়িতে থাকতে পারছে না। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে নির্বাচনকালীন প্রশাসনের রদবদল করা হলেও এবার তা না করায় সরকারের অনুগত প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না।তিনি বলেন, ডিসি, এসপি, ইউএনও ও ওসিদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু তারা সরকারের আনুগত্যশীল বলেই তাদের এসব পদে সরকার নিয়োগ দিয়েছে। ফলে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের স্বাভাবিক কারণেই বদলি করা হলে জনগণের আস্থা ফিরে আসবে। তাদের মনে হবে এবার বুঝি সুষ্ঠু নির্বাচন সম্ভব। এই পরিবেশ যদি সৃষ্টি না হয়, তাহলে নির্বাচন একটি দুরূহ ব্যাপারে পরিণত হবে।

বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক বলেন, সারাদেশে যেভাবে পুলিশি অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার হয়রানি করা হচ্ছে এ অবস্থা বন্ধ না হলে নির্বাচনের ন্যূনতম সুষ্ঠু পরিবেশ থাকবে না। ডিসি, এসপি, ইউএনও ওসিদের বদলি করা হলে কিছুটা হলেও পরিবেশ সৃষ্টি হবে। এটা করা না হলে শেষ পর্যন্ত নির্বাচন প্রহসনে পরিণত হবে। আমরা চাই না নির্বাচন প্রহসনে পরিণত হোক। তিনি বলেন, এই নির্বাচন জাতির জন্য শেষ পরীক্ষা। একেবারেই শেষ পরীক্ষা। এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ না হই, তাহলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনতে পারব বলে মনে হয় না। আশা করি নির্বাচন কমিশন আমাদের দাবিগুলো পর্যালোচনা করবেন, গণতন্ত্রের স্বার্থে দাবি মেনে নেবেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, বাংলাদেশে সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ন্যূনতম কোনো পরিবেশ নেই। সরকার যেভাবে চাচ্ছে প্রশাসন সেইভাবে নীল নকশা বাস্তবায়ন করছে। নির্বাচন কমিশন তা রোধ করতে পারছেন না। এ পর্যন্ত আমাদের ৭ জন সম্ভাব্য প্রার্থীকে পুলিশ আটক করেছে। তাদের জামিন হচ্ছে না। বিচারিক আদালত সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছে। সরকারের সাজানো পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন দলীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে। উচ্চ আদালত বিভিন্ন সময়ে জামিন দিলেও বিচারিক আদালত নানা অজুহাতে তা আটকে রাখছে। এসব বিষযে প্রতিকার চেয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছি। কমিশন আমাদের বক্তব্য শুনেছেন। এ ব্যাপারে ইসি প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদের জানিয়েছেন।

 

মির্জা ফখরুলের চার চিঠি

গণগ্রেপ্তার বন্ধ, গ্রেপ্তারকৃতদের মুক্তি, পুলিশ ও জনপ্রশাসনে প্রত্যাহার এবং রদবদলের মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল চারটি চিঠি দিয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল থেকে নিয়োগ ও প্রশিক্ষণ কার্যশক্রম বাতিল; প্রতিটি ভোটকেন্দ্রে নৈর্ব্যক্তিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং রংপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে দলীয় সুবিধাভোগী উল্লেখ করে তার প্রতিষ্ঠান জানিপপকে নির্বাচন পর্যবেক্ষণ থেকে বিরত রাখার বিষয়ে আলাদা আলাদা চিঠি দেন মির্জা ফখরুল ইসলাম।

 

এরশাদ বাসায় : দুই-একদিনের মধ্যেই নামবেন প্রচারণায়

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমানে বাসাতেই অবস্থান করছেন এবং তিনি নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার। গতকাল শনিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রুহুল আমীন হাওলাদার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ এর সাংসদ কাজী ফিরোজ রশীদ উপস্থিত ছিলেন।জাতীয় সংসদ নির্বাচনের আগে হুসেইন মুহম্মদ এরশাদের অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে রয়েছে নানা আলোচনা-সমালোচনা। ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে এরশাদ নাটকীয় অসুস্থতা নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছিলেন। সেখানে ভর্তি থাকা অবস্থায় এমপি নির্বাচিত হন তিনি। গত ২৭ নভেম্বর হিমোগ্লোবিন কমে যাওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতলে (সিএমএইচ) তাকে ভর্তি করা হয়। দলের পক্ষ থেকে বলা হয়, ২ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। এমন খবর প্রচারিত হলে সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারো এরশাদ নাটক করছেন কিনা এমন আলোচনা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমে বলেন, ‘হুসাইন মুহম্মদ এরশাদের ৯০-৯২ বছর বয়স হয়েছে। রাজনৈতিকভাবে নয়, সত্যিকারের অর্থেই তিনি অসুস্থ। এ নিয়ে ট্রোল (হাসাহাসি) করার কিছু নেই।’ এসব বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টি মহাসচিব সাংবাদিকের বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়ন জমা দিয়েছি। তার নির্বাচন আমরাই করছি। গত পাঁচদিন আগে আমি বলেছিলাম যে, তিনি ফিরে আসবেন। তিনি এখন বাসাতেই আছেন। আপনারা খোঁজ নিয়ে দেখুন। তিনি আরও বলেন, ‘আমি আশা করি যত কথা পত্রিকার পাতায় আসুক, সত্যতা কেউ খুঁজে পাবে না। এগুলো বিভ্রান্তিকর। জনগণ আমাদের সঙ্গে আছে। মানুষ আমাদের ওপর আস্থা রাখে।তিনি বলেন, আমরা যে ৪৫ বছর ধরে রাজনীতি করছি এটাকে ধুলায় মিশিয়ে দেয়ার জন্য তারা যড়যন্ত্র করছে। তবে আমরা যেহেতু রাজনীতি করি মানুষের মাঝেই থাকব, সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখব। মানুষ যা বলছে তার সত্যতা নেই, এগুলো মিথ্যা ও বানোয়াট। এ সময় তিনি বলেন, কিছু কিছু লোক না পাওয়ার বেদনা থেকে এগুলো করছেন। যারা এগুলো করছেন তারাও একসময় অনুতপ্ত হবেন। হুসেইন মুহম্মদ এরশাদ প্রসঙ্গে রুহুল আমীন হাওলাদার বলেন, ‘তিনি এ মুহূর্তে বাসায় আছেন। আমরা সকলে মিলে তার নির্বাচন করছি। তার মনোনয়নপত্র জমা হয়েছে। আমরা কাজ করছি এবং সমস্ত এলাকায় অফিস নেয়া হয়েছে। নির্বাচনের প্রস্তুতি চলছে। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই চেয়ারম্যান নির্বাচন পরিচালনা করছেন জানিয়ে সাংবাদিকদের লক্ষ্য করে তিনি বলেন, ‘আপনাদের নিশ্চয় মনে পড়বে ৫-৬ দিন আগে আমি নিজেই বলেছিলাম, স্যার দুই-একদিন পরে ফিরে আসবেন। এখন এসেছেন খবর নিয়ে দেখুন।’চৌকিদার থেকে সেনাবাহিনীর কেউ বাদ থাকবে নাতিনি বলেন, ভোটাররা কেন্দ্রে আসতে পারবে কি না, কেন্দ্রে গেলে তো ভোট দেবো এ রকমও প্রশ্ন আসতেছে। এটা আপনাদের বিষয় না। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছে। দরকার হলে আমরা আরও ব্যবস্থা নেবো যাতে করে ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন। ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়ে রফিকুল ইসলাম বলেন, আপনারা আপনাদের নিরাপত্তার জন্য চিন্তা করবেন না। একেবারে চৌকিদার থেকে সেনাবাহিনীর কেউ বাদ থাকবে না। নির্বাচনি প্রক্রিয়ায় সবাই যুক্ত থাকবেন। আপনাদের জীবন, মালামাল নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সব সময় যোগাযোগ রাখবেন। আপনার অনুমতি ছাড়া তারা যেন কোথাও যেতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। তিনি বলেন, সত্যিকার অর্থে নির্বাচন করেন আপনারা। নির্বাচনের প্লানিংটা করে নির্বাচন কমিশন ও সচিবালয়। আমাদের মান সম্মান ইজ্জত আপনাদের হাতে ন্যস্ত। নির্বাচনের সব দায়িত্ব আপনারা পালন করবেন। – দৈনিক আমার সংবাদ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *