চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

আ.লীগ সরকার পাহাড়ে শান্তি-সমৃদ্ধির ভিত মজবুত করেছে : এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রকাশ: ২০১৮-১২-০২ ০২:০৫:৩২ || আপডেট: ২০১৮-১২-০২ ০২:০৫:৩২

শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলেই পাহাড়ে শান্তি-সমৃদ্ধির ভিত্তি মজবুত হয়েছে। মানুষে মানুষে দূরত্ব ঘোচানোর পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নতি হয়েছে। একই দেশের স্বাধীন নাগরিক হিসেবে ঐতিহাসিক ‘শান্তিচুক্তি’ এখানকার পাহাড়ি-বাঙালি সংঘাত বন্ধ করেছে। এই জন্যই আগামী নির্বাচনেও মুক্তিযুদ্ধের প্রতীক ‘নৌকা’-কে জয়ী করতে হবে।

শনিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের খাগড়াপুরে সংসদ সদস্যের নিজ বাসভবনে নেতাকর্মীরা দেখা করতে আসলে তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

জেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান হেলালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মোহামামদ জাফর আহম্মেদ সওদাগর, সাবেক পৌর মেয়র ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম ও মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নীলোৎপল খীসাসহ নেতৃবৃন্দ। এসময় জেলা,সদর ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *