নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৮-১২-০২ ১৯:৩২:৩৬ || আপডেট: ২০১৮-১২-০২ ১৯:৩২:৩৬
নূর হোসেন মামুন, কাপ্তাই-
ন্যাশনাল অফ পপুল্যাশন রিসার্চ এন্ড ট্রেইনিং (নিপোর্ট) এর অায়োজনে রবিবার সকালে কাপ্তাইয়ের অাঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, তিন পার্বত্য জেলা সহ চট্টগ্রাম বিভাগের প্রতিটি উপজেলায় কর্মরত ২৫জন স্বাস্থ্য সহকারী, সিএসসিপি, এফ ডাব্লিউ এ, এইচ এ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই অাঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের হোম ইকোনমিষ্ট শেখর কান্তি দেব, উপস্থিত ছিলেন, অাঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক প্রভাষক ডা. মৌসুমী দে, স্থানীয় সাংবাদিক নূর হোসেন মামুন।