চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল

প্রকাশ: ২০১৮-১২-০২ ২১:৫১:০৬ || আপডেট: ২০১৮-১২-০২ ২১:৫১:০৬

বীর কন্ঠ ডেস্ক :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাছাইবাছাই শেষে চট্টগ্রামে বাতিল করা হয়েছে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের অনেকেই বিএনপি সমর্থিত প্রার্থী।রবিবার (২ ডিসেম্বর) চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা রির্টানিং কার্যলয়ের থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঋণখেলাপী এবং নানা ক্রটির কারণে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন- (চট্টগ্রাম-১) মীরসরাই আসনে বিএনপির শাহিদুল ইসলাম চৌধুরী, দুই স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ও মোশাররফ হোসেন।

(চট্টগ্রাম-২) ফটিকছড়ি আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দীন কাদের চৌধুরী ও জাকের পার্টির আবদুল হাই। (চট্টগ্রাম-৩) সন্দ্বীপ আসনে বিএনপির প্রার্থী সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা ও জাসদ (ইনু) আবুল কাশেম।

চট্টগ্রাম-৪ বিএনপির আসলাম চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাকের ভুঁইয়া, (চট্টগ্রাম-৬) রাউজান আসনে বিএনপির সামির কাদের চৌধুরী।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, ‘হাটহাজারী আসনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ব্যারিস্টার মীর হেলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির, তৃণমূল বিএনপির অ্যাডভোকেট মাসুদুল আলম।’

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।

এছাড়া (চট্টগ্রাম-১৩) পটিয়া আসনে এলডিপির প্রার্থী কেন্দ্রীয় এলডিপির শিল্প-বাণিজ্য সম্পাদক এম ইয়াকুব আলী ও স্বতন্ত্র প্রার্থী আবু তালেব বেলালী। (চট্টগ্রাম-৭) রাঙ্গুনিয়া আসনে বিএনপির তিন প্রার্থী গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, আবু আহমেদ হাসনাত ও আবদুল আলীম।

(চট্টগ্রাম-১৫) সাতকানিয়া-লোহাগড়া আসনে স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা জামায়াতের আমীর জাফর সাদেক ও স্বতন্ত্র প্রার্থী আবদুর জব্বার। (চট্টগ্রাম-১৩) আনোয়ারা-কর্ণফুলী আসনে স্বতন্ত্র প্রার্থী কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ জামাল আহমদ, বিএনএফ প্রার্থী নারায়ন রক্ষিত ও গণফোরামের উজ্জল ভৌমিক। (চট্টগ্রাম-১৪) চন্দনাইশ আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী মোহাম্মদ আলী ফারুকী, স্বতন্ত্র মনিরুল ইসলাম, মো. শাহজাহান ও জসিম উদ্দীন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *