প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০২ ১১:৫১:৪১ || আপডেট: ২০১৮-১২-০২ ১১:৫১:৪১
প্রদীপ শীল, রাউজান:
: ধর্মান্ধ স্বাধীনতা বিরোধীরা মনে করেছিল নতুন সিংহকে হত্যা করে নারী শিক্ষাকে বাঁধাগ্রস্থ করবে। কিন্তু ঘাতকের ছোঁড়া প্রতিটি বুলেট স্বাধীন দেশের জন্য শক্তিতে পরিনত হয়েছে। নারীর প্রতি মর্যাদা আজ রাষ্ট্রিয় স্বীকৃত। শহীদ নতুন চন্দ্র সিংহ অন্ধকাচ্ছন্ন সমাজ ব্যবস্থা থেকে নারীদের জাগাতে কাজ শুরু করছিল। শেখ হাসিনা সরকার তার বাস্তব রূপ দিয়েছেন। ১ ডিসেম্বর শনিবার শহীদ বুদ্ধিজীবি নতুন সিংহের ১১৮তম জন্ম বার্ষিকীতে আলোচনা সভায় একুশে পদক প্রাপ্ত প্রাক্তন ইউজিসি’র প্রফেসর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. মইনুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এই অভিমত ব্যক্ত করেন। কুন্ডেশ্বরী বালিকা বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুর চন্দ্র সিংহ স্মৃতি সংসদের সহ সভাপতি প্রফেসর শংকর লাল সাহা। অধ্যাপক পূরবী দাশ গুপ্ত ও অধ্যাপক ইফরাত জাহান ইপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন বাংলাদেশ জ্যোতিষ গবেষনা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ড. মাধব আচার্য্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক মিসেস মরিয়ম ইসলাম, চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক মুজিবর রাহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের প্রফেসর ইন্দ্রজিৎ কুন্ড, রসায়ন বিভাগের প্রফেসর বেনু কুমার দে, পুন্ডরীক ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণদাশ ব্রহ্মচারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি সংঘের সম্পাদক অধ্যক্ষ সজল চৌধুরী। অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন শহীদ পুত্র লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ। তিনি প্রধান অতিথিকে ক্রেষ্ট দিয়ে বরণ করেন। দিন ব্যাপী অনুষ্ঠানমালায় আলোচনা সভায় আগে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে কুন্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয় ও বিদ্যামন্দিরের শিক্ষার্থীরা। এই অনুষ্ঠান পরিচালনা করেন মিঠুন চক্রবর্তী ও স্বপন দাশ। ধারা বর্ণনায় ছিলেন চন্দ্রিকা তংচংগ্যা ও ইসরাত জাহান এরিকা। অনুষ্ঠানে অতিথিদের হাতে সম্মাননা প্রদান করেন শহীদ দৌহিত্র লায়ন রাজিব সিংহ ও বাসু দেব সিংহ।