প্রকাশ: ২০১৮-১২-০২ ২১:৫৮:৩২ || আপডেট: ২০১৮-১২-০২ ২১:৫৮:৩২
বীর কন্ঠ ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ। রোববার (২ ডিসেম্বর) অলি আহমদ একথা বলেন।
ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘বর্তমান যে নির্বাচনী পরিস্থিতি তাতে ২০ দলীয় জোট শেষ নির্বাচনে থাকতে পারবে কিনা, সেটা নিয়ে সংশয় প্রকাশ রয়েছে। নির্বাচন কমিশনের হাতে কোনো ক্ষমতা নেই, নির্বাচনী কর্মকর্তাদের ফোন দিয়ে হুমকি দমকি দেয়া হচ্ছে। সেই সঙ্গে সরকারি দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন কর্নেল অলি।’ তিনি আরো বলেন, ‘বিরোধী দলকে নির্বাচন থেকে বের করে দিতেই একের পর এক বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হচ্ছে। দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই।’