চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির নাজিরহাটে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: ২০১৮-১২-০২ ১৬:০৫:৫৮ || আপডেট: ২০১৮-১২-০২ ১৬:০৬:২৩

শফিউল আলম.ফটিকছড়ি:

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা থেকে মাসুদ (৪৫) ও সারজিল (২২)নামের ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল ১ ডিসেম্বর রাতে নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ এ সময় তাদের তল্লাশি চালিয়ে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করেছে বলেছে বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এস আই দেলোয়ার। সেকেন্ড অফিসার জানায়, গতকাল রাতে ফটিকছড়ি থানার এসআই মোঃ আরিফুল আলম তার সঙ্গীয় অফিসার এএসআই জামাল মোল্লা এএসআই নাজমুল হুদা, এএসআই মোহাম্মদ শাহ আলম নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে এই দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। গ্রেফতারকৃত মোঃ মাসুদ নাজিরহাট পৌরসভা ৮ নম্বার ওয়ার্ডের মোহাম্মদ তালুকদার বাড়ির সুলতান আহমেদের পুত্র, সিজার হোসেন(২২) পাইন্দং ইউনিয়নেরর ৬ নম্বর ওয়ার্ডের বৃন্দাবানহাট এলাকাস্থ আকমল টেন্ডলের বাড়ির মোহাম্মদ রফিকুল ইসলামের পুত্র। পুলিশ জানায় এই  ইয়াবা ব্যবসায়ীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে চালিয়েছে।  গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের নাজিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মাদক ব্যবসার সাথে জড়িত এবং তাদের সাথে আরো যুবক ইয়াবা ব্যবসার সাথে জড়িত আছেন। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থাায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার এসআই দেলোয়ার। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন গতরাতে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে, আইনী প্রক্রিয়া শেষে আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *