প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০২ ১৩:২৫:৩৩ || আপডেট: ২০১৮-১২-০২ ১৩:২৫:৩৩
প্রদীপ শীল,রাউজান :
চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনের বিএনপি দলীয় প্রার্থী সামির কাদের চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটানিং অফিসার। জানা যায়, ২ ডিসেম্বর মনোয়নপত্র যাচাই বাচাইয়ের শেষ দিনে রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন সামির কাদেরের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন। জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, সামির কাদের হলাফনামায় প্রায় ৯৯ কোটি টাকা ব্যাংক ঋনের তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল করা হয়। আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর মনোনয়নপত্র যাচাই বাচাইয়ের পর সঠিক আছে বলে জানান রিটানিং অফিসার। ফজলে করিম চৌধুরীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনার পর রাউজানে ভোটের আমেজ সৃষ্টি হয়েছে। অপরদিকে বিএনপির অপর প্রার্থী জসিম উদ্দিন সিকদারের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছে রিটানিং অফিসার।