চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

শান্তি চুক্তির ২১ বছর পূর্তি উদযাপনে মাটিরাঙ্গায় শান্তি র‌্যালি

প্রকাশ: ২০১৮-১২-০২ ১৩:০৯:৫৩ || আপডেট: ২০১৮-১২-০২ ১৩:০৯:৫৩

শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২১ বছর পূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোন ও উপজেলা পরিষদের আয়োজনে বর্ণাঢ্য শান্তি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের হয়ে কিলোমিটার পথ প্রদক্ষিন করে, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরাস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। আলোচনা সভার আগে স্কুল মাঠে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল নওরজ নিকোশিয়ার।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল নওরজ নিকোশিয়ার। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ শামসুল হক, মাটিরাঙ্গা সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরণ জয় ত্রিপুরা প্রমূখ।

এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে পাহাড়ে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় প্রত্যন্ত এলাকায় সামগ্রীক যে উন্নয়ন হয়েছে তা চোখে পড়ার মত। পাহাড়ের মানুষ শান্তিতে বসবাস করছে। এখানে মানুষে মানুষে ভাতৃত্বভোধ সৃস্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *