নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৮-১২-০৩ ১৪:৩৬:৫৪ || আপডেট: ২০১৮-১২-০৩ ১৪:৩৮:৩১
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি-
পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২১তম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই ৫ অারই ব্যাটেলিয়নের মনোমুগ্ধকর আয়োজনে সোমবার সকালে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) মাঠ প্রাঙ্গনে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ক্রিকেট ম্যাচ।
খেলায় কাপ্তাই ৫অারই জোন এবং স্থানীয় পাহাড়ী-বাঙ্গালি খেলোয়ারদের সমন্বয়ে একাদশ অংশ নেন। ১৫ ওভারের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে কাপ্তাই জোন ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করে। জবাবে কাপ্তাই পাহাড়ী-বাঙ্গালি একাদশ ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান করে। ফলে কাপ্তাই জোন ১৮ রানে জয়ী হয়।
এর আগে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এই প্রীতি ক্রিকেট ম্যাচ এর উদ্বোধন করেন কাপ্তাই জোন অধিনায়ক লে: কর্নেল শেখ মাহামুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, বিএসপিআইয়ের অধ্যক্ষ আশুতোষ নাথ, কাপ্তাই ৫অারই জোনের উপ-অধিনায়ক মেজর হাসান আরিফুর রহমান, কাপ্তাই উপজেলা অা.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরুল আলম, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, বর্তমান সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ অারও অনেকে।
পরে খেলায় অংশ নেওয়া সকল খেলোয়ার, এ্যাম্পিয়ার এবং ধারাভাষ্যকারদের মধ্যে সৌজন্য পুরস্কার বিতরণ করা হয়।