চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে ভোক্তা অধিকার বিষয়ে সেমিনার

প্রকাশ: ২০১৮-১২-০৩ ২০:৪৮:৪৯ || আপডেট: ২০১৮-১২-০৩ ২০:৪৮:৪৯

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ

পার্বত্য বান্দবানের নাইক্ষ্যংছড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার গতকাল ৩ ডিসেম্বর সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। সকাল ১০ টায় শুরু হওয়া এ সেমিনার চলে দুপুর দেড়টা পর্যন্ত। সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন।

এতে অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লে· এর টিএইচও ডাঃ আবু জাফর মোঃ ছলিম,

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি দৌছড়ি ইউপি চেয়ারম্যান, আলহাজ্ব হাবিব উল্লাহ,উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি আবদু ছত্তার,ব্যবসায়ী পেটান সওদাগর,আবদু সওদাগর,সূনীল বড়ূয়া,ইউছুপ আলী সওদাগর প্রমূখ।

সভায় বক্তারা বলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা বিভিন্ন হাট-বাজার সমূহের ব্যবসায়ীদের একটি অংশ ভোক্তা অধিকার সংক্ষরণ আইন সর্ম্পকে অচেতন। তাদের সচেতন হতে হবে। ব্যবসায়ীর অধিকার,সুবিধা-অসূবিধা সর্ম্পকে এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ে জ্ঞান আহরণ করে তা প্রয়োগ করতে হবে তাদের। পাশাপাশি সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য বিক্রি করতে হবে যেন আশপাশের বাজার সমূহের সাথে সামঞ্জস্য থাকে। তখন রাষ্ট্রের প্রতি ভোক্তাদের সম্মানবোধ বাড়বে।

তারা জোর দিয়ে বলেন,খাবার হাটেল  ও দোকান গুলোতে বাসি তৈল ব্যবহার নয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার মোটেও করা যাবে না। আর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বেকারীর খাবার সামগ্রী উৎপাদন করা যাবে না মোটেও।

তারা আরো বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ আইন প্রয়োগ নিয়ে সচেতনতা বাড়াতে সরকার কাজ করছে জনস্বার্থেই। এ লক্ষ্য বাস্তবায়নে সকল ব্যবসায়ী ও ভোক্তারদের একযোগে এগিয়ে আসতে হবে। তবেই নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে দিনদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *