এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০৩ ১৪:১৪:১৯ || আপডেট: ২০১৮-১২-০৩ ১৪:১৪:১৯
ফটিকছড়ি প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে নসিমন-করিমন টমটমের চালকরা। প্রতিমাসে পুলিশের টোকেনের বানিজ্যর মাধ্যমে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন সড়কে অনায়াসে চালিয়ে যাচ্ছে, এঅবৈধ টমটম-নছিমন-করিমন-ভটবটি গাড়ি চালকারা। জানা গেছে ফটিকছড়ি উপজেলার ১৭ ইউনিয়ন, দুটি পৌরসভায় ৫ শতাধিক টমটম-নছিমন-করিমন ও ভটবটি রয়েছে। অবৈধ গাড়ী টমটম-নছিমন-করিমন- ভটবটি চালকদের সাথে কথা বলে জানা গেছে, তারা পুলিশকে টাকা দিয়ে অবৈধ ভাবে তারা গাড়ি চালিয়ে যাচ্ছে। খবর নিয়ে আরো জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় তারা টমটম-নসিমন-করিমন-ভটভটি চলাচলা করছে। ইট, বালি, রড সিমেন্ট থেকে শুরু করে প্রত্যেক ধরনের পণ্য এগাড়িতে করে নিয়ে যাচ্ছে অনায়াসে পুলিশের সামনেও। পুলিশ দেখলেও কোন ধরনের মামলা বা আটক করে না বলে চালকরা জানিয়েছেন। তারা আরো বলেন পুলিশ কেন আটক করবে তারাতো প্রতি মাসে পুলিশকে টাকা দিয়ে এই গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছে, আমরা কি করবো গরিব মানুষ তাই পেটের দায়ে এই গাড়ি চালাচ্ছি। বেশ কয়েকজন টমটম-নসিমন-করিমন-ভটবটি চালকরা জানাই, প্রতি মাসে টোকেনের মাধ্যমে তারা এই উপজেলায় এই অবৈধ গাড়ি গুলি চালায়। তারা প্রতি মাসে ৩শত থেকে শুরু করে ৬ শত টাকা পর্যন্ত টোকেন ক্রয় করেন। টোকেন ক্রয়ের মাধ্যমে তারা রাস্তায় গাড়ি চালায়। যে মাসে তারা টোকেন না কেনেন এর পরের মাসে পুলিশ মামলা বা গাড়িকে আটক করে রাখেন বলে জানিয়েছেন চালকরা। চালক আরো জানান, ফটিকছড়ি বিবিরহাট বাস স্টেশনের চত্বরে বাবু নামে এক লোক পুলিশের নামে টোকেন দেয়। তার কাছে থেকে তারা এ টোকেন সংগ্রহ করে রাস্তায় এই নছিমন-করিমন-ভটভটি চলাচল করে থাকে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পুলিশ আমাদেরকে জানিয়েছেন, প্রশাসন আমাদের হাজার হাজার টাকা মাইনে দিচ্ছেন। অবৈধগাড়ি চালকদের থেকে কেন আমরা টাকা নিয়ে আমাদের দূর্নাম রটাবো। হয়তো কেউ পুলিশের নাম দিয়ে কেউ এই টাকা হাতিয়ে নিচ্ছে বলে বলেন। বাবু (0121633124) নামে এক যুবক পুলিশের টোকেন বিক্রি করেন। তার ফোনে যোগাযোগ করা হলে সে বলেন, ৪০-৫০ গাড়ী অাছে তা দিয়ে অামরা চলি। টোকেন কার থেকে সংগ্রহ বললে সে বলেন সে থানার ক্যাশিয়ার থেকে টোকেন সংগ্রহ করেন বলেন। এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত (ওসি) বাবুল অাকতার সাথে টোকনের ব্যাপারে কথা বলতে গেলে তিনি বলেন উধ্বর্তন কর্মকর্তাদের অনুমতি ছাড়া বক্তব্য দেয়া যাবেনা বলেন।