রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০৩ ১৪:৩৪:০৪ || আপডেট: ২০১৮-১২-০৩ ১৪:৩৪:০৪
ফটিকছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ রাজু সোলতান বাড়ি নিবাসী আলহাজ্ব দেলা মিয়া মেম্বার ( দেলা বলি) গত ২ ডিসেম্বর রাত ১১ঃ৪০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহে………… রাজেউন। মৃত্যু কালে মরহুমের বয়স হয়েছিল ১ শত ১২ বছর।
আজ ৩ ডিসেম্বর ২০১৮ সোমবার দুপুর ২ঃ৩০ মিনিটের সময় পৌর সভার চৌমুহনী বাজার সন্নিকটে দক্ষিণ রাঙামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে যান।
উল্লেখ্য তিনি সাবেক রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।