চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজান থানার ১১ মামলার তালিকা ভূক্ত আসামীসহ দু’জন আটক: ৪টি বন্দুকসহ গুলি উদ্ধার

প্রকাশ: ২০১৮-১২-০৩ ২০:৪৩:৪৮ || আপডেট: ২০১৮-১২-০৩ ২০:৪৩:৪৮

প্রদীপ শীল, রাউজান:

গোপন সংবাদের ভিক্তিতে নুরুল ইসলাম বাবুল (৩৫) নামে ১১ মামলার তালিকাভূক্ত এক আসামীসহ দু’জনকে আটক করেছে রাউজান থানা পুলিশ। গত ২ ডিসেম্বর তাদের নগরীর শাহা আমানত মার্কেট এলাকা থেকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে। তাদের পুলিশ জিজ্ঞাসাবাদের পর ঐদিন রাতে উদ্ধার করা হয় ৪টি দেশীয় তৈরী বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ। আটক হওয়া অপর যুবকের নাম মোহাম্মদ আলী সুমন। সেই পৌর এলাকার ৬নং ওয়ার্ডের মোহাম্মদ মুছার পুত্র । সেই দুবাই প্রবাসী বলে জানা গেছে। তার বিরুদ্ধে থানায় আগে কোন মামলা না তাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিরূপ মন্তব্য করার অভিযোগ করেছে স্থানীয় লোকজন। সুমন ও সন্ত্রাসী বাবুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে রাউজান থানায়। আটক দুইজনকে ৩ ডিসেম্বর সোমবার আদালতে প্রেরণ করেছে পুলিশ। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ জানিয়েছেন নির্বাচনে নাশকতার জন্য বিএনপি’র একটি গ্রুপ পরিকল্পনা নিয়ে অস্ত্র মজুত করার সংবাদে তাদের আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে বাবুলের বাড়ি পূর্ব গুজরা থেকে অস্ত্র গুলো উদ্ধার করা হয়। সন্ত্রাসী বাবুল পূর্বগুজরা ইউনিয়নের আবদুল হামিদ চৌধুরী বাড়ির আলহাজ¦ নুরুল আলম চৌধুরী পুত্র। প্রদীপ শীল, রাউজান-০৩.১২.১৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *