প্রকাশ: ২০১৮-১২-০৪ ১৫:০১:৫৮ || আপডেট: ২০১৮-১২-০৪ ১৫:০১:৫৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এই কমিটির অনুমোদন দেন।
এলডিপিরর ভাইচ চেয়ারম্যান ও সাবেক ডিসি হামিদুর রহমান খান আহবায়ক, খাইরুল কবির খান পাঠান যুগ্ম আহবায়ক ও তমিজউদ্দিন টিটুকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সফিকুল ইসলাম, অ্যাডভোকেট আবুল হাসেম ভূইয়া, বেলাল মিয়াজী ও সফিউল বারী রাজু।