চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে জামায়াত নেতা শফিকুল আলম গ্রেফতার 

প্রকাশ: ২০১৮-১২-০৪ ২১:০৩:১৬ || আপডেট: ২০১৮-১২-০৪ ২১:০৩:১৬

বীর কন্ঠ ডেস্ক :

নগরের বাকলিয়া থানার মজিদিয়া মাদ্রাসার সামনে থেকে মো. শফিকুল আলম (৫০) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মো. শফিকুল আলম বাকলিয়া থানার বড় কবরস্থান এলাকার জানে আলমের ছেলে।  তিনি থানা জামায়াতের সহ-সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

ওসি প্রনব চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত নেতা মো. শফিকুল আলমকে গ্রেফতার করা হয়েছে।  তার বিরুদ্ধে বাকলিয়া থানায় নাশকতার অভিযোগে দুইটি মামলা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *