প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০৪ ২০:২৮:১৭ || আপডেট: ২০১৮-১২-০৪ ২০:২৮:১৭
প্রদীপ শীল, রাউজান:
দেশ প্রেমিক, নীতি নৈতিকতা সম্পর্ণ অসম্প্রদায়িক চেতনায় আত্মবিশ্বাসী মেধাবী তরুনরাই বিশ্বজয় করতে পারে। তারাই করতে পারে নৈতিক পরিবর্তন। তাদের উপর আস্তা রেখেছে দেশের মানুষ। আওয়ামীলীগ সরকারের উন্নয়ন হতে পারে ভোটে বিল্পব। কারণ এই প্রজম্মেও লোকেরাই বূঝে দেশ কতদুর এগিয়ে গেছে। তাই রাউজানে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন নতুন প্রজম্মের ভোটারা আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ব্যালেট বিল্পব ঘটাতে পারে। ৪ ডিসেম্বর মঙ্গলবার তরুণ রাজনীতিবিদ সংগঠক ফারাজ করিম চৌধুরী উপজেলার দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই অভিমত ব্যক্ত করেন। তিনি সমাবেশে উপস্থিত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রশ্নত্তোর পর্বে জবাব দেন। বলে রাউজান নিয়ে স্বপ্নের কথা। অনুষ্ঠান দুটি আয়োজন করা হয়েছে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে ও রাউজান কলেজ সাজেদা কবির চৌধুরী মেমোরিয়াল হলে। তিনি আগামীর রাউজানের একটি রূপরেখা তুলে ধরেন বলেন, রাউজান হতে পারে অন্যান্য উপজেলা অনুকরণ। রাউজানের মানুষ ঐক্যবন্ধ। রাউজানের মানুষ ভাল মনের একজন ফজলে করিম চৌধুরীর মতো সাংসদ পেয়েছে। রাউজান সরকারি কলেজ মাঠে বিকালের অনুষ্ঠানটি আয়োজন করে ব্রাদার্স এ্যাসোসিয়েশন নামের তরুনদের একটি সংগঠন। এই অনুষ্ঠান থেকে উপজেলার শতাধিক সামজিক সংগঠনকে কর্মকা-ের জন্য ক্রেষ্ট প্রদান করা হয়। দেয়া হয় আজিজুর রহমান ফাউ-েশনের পক্ষে ১৮০ শিক্ষার্থীকে মেধা বৃত্তি। অনুষ্ঠানে অংশ নিয়েছেন উপজেলার ৪০টি বিভিন্ন শ্রেনী পেশার সংগঠন। সন্ধ্যার পর এখানে চলে মাদক বিরোধী কনসাট। এছাড়া শতাধিক প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেয়া হয় সম্মননা ক্রেষ্ট। ব্রাদার্সের প্রধান পৃষ্ঠপোষক উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্পীকারের ভূমিকায় নানা শ্রেণী পেশার লোকজনের প্রশ্নের উত্তর দেন ফরাজ করিম চৌধুরী, আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাজান ইকবাল, প্রধান সমন্বয়ক ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা দিপলু দে দিপু, মোহাম্মদ আসিফ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি শাহাজাহান রিফাত ও সাধারণ সম্পাদক সোয়েব ইসলাম সৌরভ। সহযোগি ছিলেন শাওন দে, মোহাম্মদ ইমু, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ আবির, সাইফুল ইসলাম, প্রমুখ। এর আগে রাউজান উপজেলা ও রাউজান পৌরসভা ছাত্রলীগের নির্বাচনী সংলাপে বক্তব্য রাখেন ফরাজ করিম চৌধুরী। এখনে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা আলী আজগর চৌধুরী, সহ সভাপতি সুমন দে, সারজু মোহাম্মদ নাছের,ছাত্রলীগ নেতা সাখাওয়াদ হোসেন পিপলু, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ, মোরশেদ আলম, আরমান সিকদার প্রমূখ। প্রদীপ শীল, রাউজান-০৪.১২.১৮।