চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে এস.এস.সি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবীতে অকৃতকার্য ছাত্রদের বিক্ষোভ

প্রকাশ: ২০১৮-১২-০৪ ২০:২৩:০৭ || আপডেট: ২০১৮-১২-০৪ ২০:২৩:০৭

শফিউল আলম.ফটিকছড়ি:

ফটিকছড়িতে এস.এস.সি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবীতে বিক্ষোভ করেছে ছাত্ররা। জানা যায়, উপজেলার সুয়াবিল উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ছাত্ররা এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণের দাবীতে টায়ার পুড়িয়ে আজ ৪ ডিসেম্বর এ বিক্ষোভ করেই পরীক্ষার সুযোগ করে দিতে প্রধান শিক্ষককে অনুরুধ জানিয়েছেন। স্কুল সূত্রে জানা যায়, এস এস সি পরীক্ষা দেওয়ার জন্য ২ শত ৩২ জন ছাত্র নির্বাচনী পরিক্ষায় অংশগ্রহণ করেন। এতে ২৭ জন ছাত্র পরীক্ষায় অকৃতকার্য হয়। ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ফজলুল হক বলেন, নির্বাচনী পরিক্ষায় অকৃতকার্য হওয়া ছাত্রারা তাদের এস এস সি পরিক্ষার অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবী নিয়ে আসছে। আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে অবগত করেছি। এ ব্যাপারে উক্ত এলাকার কাউন্সিলর ছৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন,নির্বাচনি পরিক্ষায় অকৃতকার্য ছাত্ররা দাবী জানিয়ে আন্দোলন করছে শুনেছি। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন বলেন,শুনেছি তবে তেমন কিছু হয়নি,নির্বাচনি পরিক্ষায় অকৃতকার্য ছাত্ররা প্রধান শিক্ষকের নিকট এস এস সি পরিক্ষার ফরম পূরণ করার দাবী নিয়ে আসছে। তাদের দাবী পূরণের সে সুযোগ আর নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *