চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাঁশখালীতে অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

প্রকাশ: ২০১৮-১২-০৪ ২০:৩৩:৩৩ || আপডেট: ২০১৮-১২-০৪ ২০:৩৩:৩৩

বাঁশখালী প্রতিনিধি:

বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের সরল বাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ১১ মামলার পলাতক আসামী আবদুল হামিদ (৩২) কে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (৪ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের ওসি (তদন্ত) মোঃ কামাল উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এই দুর্ধর্ষ আটককে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় একনলা বন্দুক ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। আটককৃত আবদুল হামিদ সরল ইউপি’র ২নং ওয়ার্ডের আবদুল জলিলের পুত্র। অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ ডাকাত আটকের বিষয়ে সত্যতা স্বীকার করে থানা পুলিশের ওসি মোঃ কামাল হোসেন জানান, দুর্ধর্ষ ডাকাত আবদুল হামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় ১১টি মামলা রয়েছে। তার মধ্যে হত্যা, ডাকাতি অস্ত্র ও অপহরণসহ একাধিক ধারায় মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার রাতে সে নিজ বাড়ীতে আছে খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে আজ ভোরে তাকে আটক করতে সক্ষম হয়। তাছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে রেখে দাগী চি‎হ্নিত সন্ত্রাসীদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *