চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালত: ২৭ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২০১৮-১২-০৪ ১৯:৪৯:৫০ || আপডেট: ২০১৮-১২-০৪ ১৯:৪৯:৫০

অধীর বড়ুয়া, বোয়ালখালীঃ

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।৪ ডিসেম্বর সকাল ১১ টার দিকে বোয়ালখালী  উপজেলা  সহকারি কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ একরামুল ছিদ্দিক এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন আইনে বর্ণিত অপরাধ ভঙ্গের দায়ে ৫ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করেন।  বোয়ালখালী থানার এসআই আলমগীর মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

আদালত সূত্র জানায়, ৪ ডিসেম্বর সকাল ১১ টার দিকে  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উপজেলা সদরের অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫ মামলায় ২৭০০০ হাজার টাকা জরিমানা আদায় করেন।  উপজেলা সদরের  তিনটি ফলের দোকানকে ৫০০০ হাজার করে, মধুবনকে ১০,০০০ হাজার, বশর স্টোরকে ২০০০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ঔষধের দোকানে  মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করে তা জনসমক্ষে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারি কমিশনার ভূমি  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ একরামুল ছিদ্দিক জানান, বোয়ালখালী উপজেলা হাসপাতাল সামনে ও  জনসাধারণের চলাচলের জন্য রাস্তার দুই পাশের ফুটপাত যা দোকানের মালামাল দিয়ে দখল করে রাখা হয়েছিল তা মোবাইল কোর্টের মাধ্যমে পুনররুদ্ধার করে জনগনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *