অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০৪ ০০:২১:৪৪ || আপডেট: ২০১৮-১২-০৪ ০০:২১:৪৪
বৌদ্ধকীর্তনীয়া- লেখক ও ডাক পরিদর্শক প্রয়াত সঞ্জীব চন্দ্র বড়ুয়ার ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৬ ও ৭ ডিসেম্বর দু’দিন বুদ্ধকীর্তন- অষ্টপরিষ্কারসহ সংঘদান ও সম্মাননা প্রদান অনুষ্টান শাকপুরা লালচাঁদ বাড়ীর “মা- মনি” ভবনে অনুষ্টিত হবে।
অনুষ্টানমালার প্রথম দিন ৬ ডিসেম্বর রাত ৮টায় বুদ্ধকীর্তন- সম্মাননা অনুষ্টানে উদ্বোধক থাকবেন-বাংলাদেশ বুদ্ধ কীর্তন গবেষণা, সংরক্ষণ ও প্রচার পরিষদের প্রতিষ্টাতা মহাসচিব টিভি ও বেতার শিল্পী উস্তাদ প্রকাশ বড়ুয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাঙ্গালী মুল অাদিবাসী ইউনিয়নের অাহবায়ক ও গৃহায়ন লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া। বুদ্ধকীর্তন গায়কদের মধ্যে উপস্থিত থাকবেন-কীর্তনীয়া বিমল বড়ুয়া, কীর্তনীয়া মোহিত রঞ্জন বড়ুয়া, কীর্তনীয়া সুমন বড়ুয়া, কীর্তনীয়া সুজিত বড়ুয়া, কীর্তনীয়া সুনীল বড়ুয়া, কীর্তনীয়া মৃদুল কান্তি বড়ুয়াসহ সংবর্ধেয় অতিথিবৃন্দ।
দ্বিতীয় দিন ৭ ডিসেম্বর সকাল ৯ টায় অষ্ট পরিস্কারসহ সম্মাননা প্রদান অনুষ্টানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন শাকপুরা সার্বজনীন তপোবন বিহারের অধ্যক্ষ ভদন্ত বসুমিত্র মহাস্থবির। এতে উপস্থিত থাকার সদয় সম্মতি করেছেন- পূৃর্ণাচার ভিক্ষু সমিতির মহাসচিব ও পটিয়া কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ ড.সংঘপ্রিয় মহাস্থবির, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত এস লোকজিৎ স্থবির,গোমদন্ডী সার্বজনীন জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবির, মুকুটনাইট ধাতুচৈত্য বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলজ্যোতি স্থবির। কধুরখীল মারজিন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ স্থবির, শাকপুরা লালচাঁদ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপাল স্থবির, শাকপুরা প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় স্থবির,শাকপুরা ধম্মানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত অার্য্যময় ভিক্ষুসহ প্রাজ্ঞ ভিক্ষু সংঘ ও জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ সমাজ সংস্কার অান্দোলন এর সভাপতি ও বুদ্ধ জ্যোতি অান্তর্জাতিক সংস্থার চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়াসহ গ্রামের বিভিন্ন পর্যায়ে অবদান রাখা সংবর্ধেয় ব্যাক্তিবর্গ।
কীর্তনশিল্পী- ডাক পরিদর্শক সঞ্জীব চন্দ্র বড়ুয়া ম্মৃতি পরিষদের পক্ষে অমিয় কান্তি বড়ুয়া এসব অনুষ্টান মালায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।